Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

শাহজাহান গ্রেফতারের পর সন্দেশখালিতে যেন উৎসব, বাজি ফাটছে, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন

'বাঘ' বন্দি হয়েছে খবর পেয়েই খুশির হাওয়া সন্দেশখালির গ্রামে। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। 

শাহজাহান গ্রেফতারের পর সন্দেশখালিতে যেন উৎসব, বাজি ফাটছে, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন

শেষ আপডেট: 29 February 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৫৬ দিন পর গ্রেফতার হয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। পুলিশ-ইডির চোখে ফাঁকি দিয়ে এতদিন 'নিখোঁজ' ছিলেন তিনি। বৃহস্পতিবার মিনাখাঁ থেকে গ্রেফতার করার পর শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর 'বাঘ' বন্দি হয়েছে খবর পেয়েই খুশির হাওয়া সন্দেশখালির গ্রামে। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। 

গত প্রায় দু’মাস ধরে মহিলা-পুরুষ নির্বিশেষে গোটা সন্দেশখালি উত্তাল। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথে নেমেছিলেন গ্রামের মহিলারা। লাঠিঝাঁটা নিয়ে আন্দোলন চালান তাঁরা। অবশেষে সন্দেশখালির দাপুটে নেতা গ্রেফতারের পর স্বস্তির নি:শ্বাস ফেলছেন সন্দেশখালির বাসিন্দারা। এদিন একে অপরকে মিষ্টিমুখ করান। বাজি ফাটিয়ে, আবির উড়িয়ে আনন্দে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম।

গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছিল তিন ইডি আধিকারিক। তারপর থেকেই 'নিখোঁজ' হয়ে যান সন্দেশখালির 'ত্রাস'। সঙ্গে সন্দেশখালির পরিবশেও অশান্ত হতে থাকে। তবে গত ৯ ফেব্রুয়ারি শাহজাহান সহ তাঁর শাগরেদদের ধরার জন্য নতুন করে উত্তপ্ত হয় সন্দেশখালির বিভিন্ন গ্রাম। বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতারির পরও বাড়ি থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। তবে এবার দীর্ঘদিন ধরে জমে থাকা একরাশ অভিযোগ নিয়ে নয়, উৎসবে মাতেন গ্রামবাসীদের একাংশ। নিজেদের মধ্যে আনন্দে আবির খেলেন, মিষ্টিমুখ করান। লাল, সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তাঁরা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়।

এদিন আনন্দে মাতোয়ারা হয়ে কারও কারও চোখের জল বাঁধ মানছে না। খুশিতে এক মহিলা বলেন, "এতদিন বাদে আজ রাতে ঘুম হবে। ওর কঠোর শাস্তি চাই। এবার আমাদের সব ভাল হবে।’’

কয়েকদিন আগেই শাহজাহানের 'ডান হাত' শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারও গ্রেফতার হয়েছে। গত সোমবার পুলিশ গ্রেফতার করেছে আরেক শাহজাহান ঘনিষ্ট তৃণমূল নেতা অজিত মাইতিকে। তবে শাহজাহানের গ্রেফতারি না হওয়া পর্যন্ত গ্রামবাসীদের আন্দোলন একটুকু থামেনি। ক্ষোভে ফুঁসতে থাকেন গ্রামবাসীরা। একটাই দাবি ছিল তাঁদের, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। অবশেষে এতদিনে স্বস্তি পেলেন সন্দেশখালিবাসী। এবার শান্তি ফিরবে সন্দেশখালিতে, আশাবাদী গ্রামবাসীরা। 


```