Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আপনার গোত্র কী, স্মৃতি ইরানিকে প্রশ্ন টুইটারে

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে রাজস্থানে পুষ্কর মন্দিরের পুরোহিত জানিয়েছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গোত্র কী। এবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির গোত্র জানতে চাইলেন এক ব্যক্তি। স্মৃতি তার উত্তরে খুব জোর দিয়ে জানিয়েছেন, তিনি হ

আপনার গোত্র কী, স্মৃতি ইরানিকে প্রশ্ন টুইটারে

শেষ আপডেট: 28 November 2018 10:16

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে রাজস্থানে পুষ্কর মন্দিরের পুরোহিত জানিয়েছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গোত্র কী। এবার টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির গোত্র জানতে চাইলেন এক ব্যক্তি। স্মৃতি তার উত্তরে খুব জোর দিয়ে জানিয়েছেন, তিনি হিন্দু। বুধবার সকালে টুইটারে তিনি লিখেছেন, আমার ধর্ম হিন্দুস্তান, কর্ম হিন্দুস্তান এবং আমার বিশ্বাস হিন্দুস্তান। তার পরে লিখেছেন, আমার গোত্র কৌশল। কারণ আমার বাবা, তাঁর বাবা, তাঁর বাবা, সবারই গোত্র কৌশল। আমার স্বামী ও সন্তানেরা জরাথ্রুস্টের অনুগামী। তাদের কোনও গোত্র থাকতে পারে না। আমি নিজে নিষ্ঠাবান হিন্দু। তাই মাথায় সিঁদুর দিই। এবার নিজের কাজ করুন। রাজস্থানে বিধানসভা ভোট আগামী ৭ নভেম্বর। সেখানে ভোট প্রচারে গিয়ে রাহুল পুজো দিয়েছিলেন পুষ্কর মন্দিরে। মন্দিরের পুরোহিত জানান, রাহুলের গোত্র দত্তাত্রেয়। দত্তাত্রেয়রা কাউল। কাউলরা কাশ্মিরী ব্রাহ্মণ। ওই পুরোহিত দাবি করেন, তাঁর কাছে নেহরু-গান্ধী পরিবারের পুরানো নথিপত্র আছে। যতদুর জানা যায়, পণ্ডিত মতিলাল নেহরুর পুর্বপুরুষরা কাশ্মীরের বাসিন্দা ছিলেন। তাঁরা ছিলেন কাউল ব্রাহ্মণ। ১৭১৬ সালে মতিলাল নেহরুর পূর্বপুরুষ পণ্ডিত রাজ কাউল কাশ্মীর থেকে দিল্লিতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি খালের ধারে তাঁদের বাড়ি ছিল। কাশ্মীরের ভাষায় খালকে বলে নেহার। সেই থেকে কাউলদের পদবি হয় নেহরু। এর পরে সমালোচনায় মুখর হয় বিজেপি। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেন, রাহুল ও তাঁর মাতামহ বা তাঁর পূর্বপুরুষদের গোত্র একই হতে পারে না। তিনি তাঁর বাবা, ঠাকুরদার গোত্রে পড়েন। রাহুল গান্ধীর ঠাকুরদা ছিলেন ফিরোজ জাহাঙ্গির গান্ধী। তিনি ছিলেন পার্শি। তিনি হিন্দুধর্ম গ্রহণ করেছিলেন এমন প্রমাণ নেই। বিজেপির মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, কংগ্রেস সম্প্রদায় ও জাতপাতের রাজনীতি করছে। আসলে কংগ্রেসের হাতে কোনও ইস্যু নেই। তাই রাহুল নিজের মিথ্যা পরিচয় দিচ্ছেন। এইভাবে তিনি নিজেকেই হাস্যকর করে তুলছেন। রাহুল গান্ধীর সোমনাথ মন্দির দর্শন থেকে এই বিতর্ক শুরু হয়। কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা বলেন, রাহুল রীতিমতো পৈতাধারী ব্রাহ্মণ। গত মাসে রাহুলের গোত্রের কথা প্রথমে তোলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেছিলেন, রাহুল গান্ধী নাকি পৈতা ধারণ করেন। আমরা তাঁকে প্রশ্ন করতে চাই, আপনার গোত্র কী? বুধবার সকালে স্মৃতি ইরানিকে একই প্রশ্ন করেছেন টুইটারে তাঁর এক ফলোয়ার। https://twitter.com/RiturajKonwar15/status/1067628981749338112 https://twitter.com/smritiirani/status/1067656861015515137 https://twitter.com/smritiirani/status/1067655936716783616

```