Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সাগরে ঘূর্ণিঝড়ের জন্ম! বৃষ্টির কোপে ছট ও জগদ্ধাত্রী পুজো? কী বলল আলিপুর

২৭ অক্টোবরের মধ্যে সমস্ত মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে ৫০ কিমি পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে।

সাগরে ঘূর্ণিঝড়ের জন্ম! বৃষ্টির কোপে ছট ও জগদ্ধাত্রী পুজো? কী বলল আলিপুর

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 October 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: জগদ্ধাত্রী পুজোয় (Chhath and Jagaddhatri Puja) ফের ভিজবে বাংলা (Rain)! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পথে নতুন সিস্টেম। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত (Cyclone) নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Update), সোমবার সকালেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার থাকলেও, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।”

দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে, শনিবার সুস্পষ্ট নিম্নচাপে এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই সিস্টেম।এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় প্রবল বেগে ঘূর্ণায়মান হবে বলে পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ অক্টোবরের মধ্যে সমস্ত মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সমুদ্রে ৫০ কিমি পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

সোমবার থেকে আবহাওয়া কিছুটা শুষ্ক হলেও, বুধবার ও বৃহস্পতিবার ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামিকাল শনিবার মূলত পরিষ্কার আকাশ, তবে উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা।রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে।

ছট পুজোর দিন মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। হাওয়া অফিসের তরফে আগামী মঙ্গলবার: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


```