Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আইসিসের পরবর্তী প্রধান কে আমরা জানি, দাবি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহের শেষে সিরিয়ায় নিহত হন আইসিসের শীর্ষ নেতা আবু বকর অল বাগদাদি। আইসিস থেকে সে খবর স্বীকার করে নেওয়া হয়। পরে তারা জানায়, আইসিসের নতুন ‘খলিফা’ হচ্ছেন আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি। তাঁর সম্পর্কে আগে তেমন কিছু জানা

আইসিসের পরবর্তী প্রধান কে আমরা জানি, দাবি ট্রাম্পের

শেষ আপডেট: 2 November 2019 07:12

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহের শেষে সিরিয়ায় নিহত হন আইসিসের শীর্ষ নেতা আবু বকর অল বাগদাদি। আইসিস থেকে সে খবর স্বীকার করে নেওয়া হয়। পরে তারা জানায়, আইসিসের নতুন ‘খলিফা’ হচ্ছেন আবু ইব্রাহিম অল হাশিমি অল কুরেশি। তাঁর সম্পর্কে আগে তেমন কিছু জানা যায়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আইসিস একজন নতুন নেতা খুঁজে পেয়েছে। আমরা জানি তিনি কে? https://twitter.com/realDonaldTrump/status/1190261874371244032 উত্তর-পশ্চিম সিরিয়ায় বাগদাদি যে বাড়িতে ছিলেন, সেখানে হানা দেয় আমেরিকার স্পেশাল ফোর্স। আইএস নেতা সুড়ঙ্গপথে পালাতে চেষ্টা করেন। পরে আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেন। তাঁর মাথার দাম ছিল আড়াই কোটি ডলার। পাঁচ বছর আগে আইএসের উত্থানের পর থেকেই তাঁকে খুজছিল আমেরিকা ও তার সহযোগী শক্তিগুলি। নতুন যে ব্যক্তি আইএসের খলিফা হলেন, তাঁর সম্পর্কে আমেরিকার বেশি কিছু জানা ছিল না। আইএস তাঁর পরিচয় গোপন রেখেছে। তাঁর ছবিও প্রকাশ করেনি। শুধু বলেছে, তিনি জেহাদের এক বড় নেতা। তিনি অতীতেও আমেরিকার বিরুদ্ধে জেহাদে অংশ নিয়েছেন। গত রবিবার ভোরে বাগদাদির আস্তানায় হানা দেয় স্পেশাল ফোর্স। মার্কিন সেনা ওই অভিযানের যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, হেলিকপ্টার থেকে বন্দুকধারীদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। বন্দুকধারীরা দৌড়চ্ছে একটি বাড়ির দিকে। সেই বাড়িতেই লুকিয়ে ছিলেন বাগদাদি। পরে দেখা যায়, হেলিকপ্টার মাটিতে নামল। স্পেশাল ফোর্স বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির দেওয়ালে গর্ত করল। মাইকে বাগদাদিকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। বাগদাদি অবশ্য আত্মহত্যা করেননি। তিনি দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। পরে বিমান থেকে গোলা ছুঁড়ে বাগদাদির বাড়িটি উড়িয়ে দেওয়া হয়।

```