Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার! বিস্তারিত জানুন

দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ (Water Supply)। কলকাতা পুরসভার (Kolkata Corporation) তরফ থেকে এলাকায় এলাকায় যে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, সেই পরিষেবা বন্ধ থাকব

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার! বিস্তারিত জানুন

শেষ আপডেট: 20 January 2023 09:53

দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ (Water Supply)। কলকাতা পুরসভার (Kolkata Corporation) তরফ থেকে এলাকায় এলাকায় যে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, সেই পরিষেবা বন্ধ থাকবে প্রায় ২৪ ঘণ্টা। ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়তে পারেন।

পুরসভার তরফে খবর, আগামী শনিবার সকাল ১০টা থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। গার্ডেনরিচের জল পরিশোধন প্রকল্পের সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্যই এই সিদ্ধান্ত।

কোন কোন এলাকায় বন্ধ থাকবে পরিষেবা?

পুরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৬টি বোরোতে বন্ধ থাকবে পরিষেবা। ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বোরোর কিছু অংশে পানীয় জল সরবরাহ করা হবে না ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। এসপি মুখার্জি রোড ও বোয়ালি মণ্ডল রোডে জলের পাইপ রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর ফলে চেতলা, কালীঘাট, রানিকুঠি, লায়েলকা, গল্ফগ্রিন, গরফা ও গান্ধী ময়দানের বেশকিছু এলাকায় পরিষেবা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, পানীয় জলের পরিষেবা সুষ্ঠু ও আরও বাড়াতে একাধিক জায়গায় বুস্টার পাম্প বসানো হচ্ছে। তবে বিস্তীর্ণ এলাকার অনেক জায়গায় পাইপ লাইন বহুদিন সংস্কার হয়নি। অনেক জায়গায় ছোট পাইপ রয়েছে, তাতে জল সরবরাহ গতি কম। তাই কলকাতা পুরসভার তরফে সমস্তরকম মেরামতির কাজ করা শুরু হয়েছে।

হুক্কাবার বন্ধ করতে বলল কেন পুরসভা, পুলিশ কমিশনারদের থেকে জানতে চাইল হাইকোর্ট


```