Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রাহুল নাকি অমন বলেননি, টুইটে ক্ষোভ জানিয়েও তুলে নিলেন কপিল সিব্বল, জমজমাট নাটক কংগ্রেসে

দ্য ওয়াল ব্যুরো : সোমবার দুপুরে শোনা যায়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কপিল সিব্বল, শশী তারুর, আনন্দ শর্মার মতো দলের প্রথম সারির যে নেতারা যৌথ নেতৃত্ব দাবি করে চিঠি লিখেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ আছে বিজেপির। এরপর এই মন্তব্যে

রাহুল নাকি অমন বলেননি, টুইটে ক্ষোভ জানিয়েও তুলে নিলেন কপিল সিব্বল, জমজমাট নাটক কংগ্রেসে

শেষ আপডেট: 24 August 2020 09:08

দ্য ওয়াল ব্যুরো : সোমবার দুপুরে শোনা যায়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কপিল সিব্বল, শশী তারুর, আনন্দ শর্মার মতো দলের প্রথম সারির যে নেতারা যৌথ নেতৃত্ব দাবি করে চিঠি লিখেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ আছে বিজেপির। এরপর এই মন্তব্যের বিরোধিতা করে টুইট করেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। দলের অপর প্রবীণ নেতা গুলাম নবি আজাদও চ্যালেঞ্জ ছুড়ে দেন, কেউ যদি তাঁর সঙ্গে বিজেপির যোগসাজশের প্রমাণ দিতে পারে, তিনি ইস্তফা দেবেন। পর্যবেক্ষকদের ধারণা হয়েছিল, শীঘ্রই ওই বিতর্কিত চিঠির অপর স্বাক্ষরকারীরাও বিবৃতি দেবেন। এমন সময় টুইট করেন দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, রাহুল অমন কথা বলেননি। মিডিয়ার 'মিথ্যা খবরে' কেউ যেন বিভ্রান্ত না হন। তার কিছুক্ষণের মধ্যেই কপিল সিব্বল ফের টুইট করেন। তিনি বলেন, রাহুল গান্ধী আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তিনি অমন কথা বলেননি। এরপর আমার আগের টুইট আমি তুলে নিলাম। https://twitter.com/KapilSibal/status/1297810344664895489 কংগ্রেসের ২৩ জন প্রথম সারির নেতার একটি চিঠিকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গত ৭ অগাস্ট ওই চিঠি দেওয়া হয়েছিল। তাতে বলা হয়, দলের শীর্ষ নেতা যিনি হবেন তাঁকে রাজনীতিতেই পুরো সময় দিতে হবে। কর্মীরাও যেন নিয়মিত তাঁর দেখা পান। এরপর চিঠিতে বলা হয়, দলে নেতৃত্ব নিয়ে একপ্রকার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাতে কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে। কংগ্রেস যৌথ নেতৃত্বে বিশ্বাসী। গান্ধী পরিবারকেও যৌথ নেতৃত্ব মেনে চলতে হবে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন কপিল সিব্বল, শশী তারুর, গুলাম নবি আজাদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তানখা ও আনন্দ শর্মা। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বর্তমান সভানেত্রী সনিয়া গান্ধী স্পষ্ট বলেন, তিনি আর কংগ্রেসকে নেতৃত্ব দিতে আগ্রহী নন। কংগ্রেস এবার গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি পদে খুঁজে নিক। এরপরেই সরব হন রাহুল। তিনি প্রশ্ন তোলেন, দল যখন মধ্যপ্রদেশ ও রাজস্থানে সংকটের মুখে, সভানেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, ঠিক সেই সময়ে এমন চিঠি পাঠানো হল কেন? শোনা যায়, এর পরেই তিনি বলেন, যাঁরা ওই চিঠিটি লিখেছেন, তাঁরা গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এদিন সনিয়ার কাছে আর্জি জানান, তিনিই যেন সভানেত্রী থাকেন। যাঁরা হাইকম্যান্ডকে চিঠি লিখেছেন, তাঁদের সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, "চিঠিটি দুর্ভাগ্যজনক। হাইকম্যান্ডকে দুর্বল করা মানে দলকেই দুর্বল করা।" দলের আর এক প্রবীণ নেতা এ কে অ্যান্টনি বলেন, "চিঠির বিষয়বস্তু খুবই নিষ্ঠুর।" কংগ্রেসের জন্য সনিয়া যে আত্মত্যাগ করেছেন তা মনে করিয়ে দেন অ্যান্টনি। সেই সঙ্গে তিনি রাহুলের কাছে আর্জি জানান, তিনি যেন কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর কপিল সিব্বল টুইট করে বলেন, "রাহুল গান্ধীর অভিযোগ, আমরা গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি। আমি রাজস্থান হাইকোর্টে সাফল্যের সঙ্গে কংগ্রেসের হয়ে সওয়াল করেছি। মণিপুরে দল যাতে বিজেপি সরকারের পতন ঘটাতে পারে, তার ব্যবস্থা করেছি। গত ৩০ বছরে একবারও বিজেপির হয়ে বিবৃতি দিইনি। তবু বলা হচ্ছে, আমি নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।" এই টুইটটিই তিনি পরে প্রত্যাহার করে নিয়েছেন।

```