Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

‘সাত বছর যন্ত্রণা সয়ে আছি, আরও অপেক্ষা করতে রাজি’, ধর্ষকদের ফাঁসি হোক, আকুতি সন্তানহারা মায়ের

দ্য ওয়াল ব্যুরো: আশায় বুক বেঁধে গিয়েছিলেন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে। নির্ভয়া ধর্ষকদের সাজা ঘোষণা হবে আজই, এমন বিশ্বাস ছিলই সন্তানহারা মায়ের। কিন্তু মামলার শুনানি স্থগিত করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১৮

‘সাত বছর যন্ত্রণা সয়ে আছি, আরও অপেক্ষা করতে রাজি’, ধর্ষকদের ফাঁসি হোক, আকুতি সন্তানহারা মায়ের

শেষ আপডেট: 12 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আশায় বুক বেঁধে গিয়েছিলেন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে। নির্ভয়া ধর্ষকদের সাজা ঘোষণা হবে আজই, এমন বিশ্বাস ছিলই সন্তানহারা মায়ের। কিন্তু মামলার শুনানি স্থগিত করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১৮ ডিসেম্বর। আদালতের বাইরে পা রাখতেই নির্ভয়ার মা আশাদেবীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। চোখে জল, যন্ত্রণাক্লিষ্ট মুখে ধৈর্যের এক কঠিন বাঁধুনী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দৃপ্ত কণ্ঠেই আশাদেবী বলেছেন, “সাত বছর ধরে অপেক্ষা করে আছি। আরও এক সপ্তাহ অপেক্ষা করতে পারব। মেয়েটাকে বড় কষ্ট দিয়ে মেরেছিল ওরা। দোষীদের মৃত্যুদণ্ড চাই।” দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া গণধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডের শুনানি ঘিরে আজ টানটান উত্তেজনা ছিল। দোষীদের দ্রুত শাস্তির আবেদন করে আদালতে পিটিশন দাখিল করেছিলেন নির্ভয়ার বাবা-মা। সেই মামলারই শুনানি ছিল আজ। বিচারপতি সতীশকুমার অরোরা জানিয়ে দেন, এক অপরাধী অক্ষয় ঠাকুরের রিভিউ পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। সেটা ১৭ ডিসেম্বর। শীর্ষ আদালতে সেই শুনানির পরেই এই মামলার শুনানি হবে পাতিয়ালা হাউস আদালতে। তাই পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ১৮ ডিসেম্বর। ওই দিন দোষীদের কী সাজা শোনাবে আদালত সেটা জানেন না আশাদেবী। তাঁর কথায়, “জানি ধৈর্য্য শেষ হয়ে আসছে। এতগুলো বছর ধরে প্রতিদিন তিলে তিলে যন্ত্রণা সহ্য করছি। মেয়েটার কষ্টের কথা মনে হলে মন দুমড়ে মুচড়ে যায়। আরও ক’টা দিন না হয় অপেক্ষা করব। আশা রাখছি ১৮ ডিসেম্বর আদালত দোষীদের ফাঁসির সাজাই শোনাবে।”

আরও পড়ুন: ধৈর্য্যের বাঁধ ভাঙছে! নির্ভয়া মামলার শুনানি স্থগিত দিল্লির পাতিয়ালা কোর্টে, পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর

তিহাড় জেলে বন্দি অক্ষয় ঠাকুর, মুকেশ সিংহ, বিনয় কুমার এবং পবন গুপ্তের সাজা মকুবের আর্জি বারে বারেই খারিজ হয়ে গেছে। সম্প্রতি বাঁচার শেষ চেষ্টা করেছে ওই নারকীয় হত্যাকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর। সুপ্রিম কোর্টে ১৪ পাতার রিভিউ পিটিশন দাখিল করে আইজীবী মারফত সে যেসব যুক্তি খাড়া করেছে, সেটা সামনে আসার পর জনমানসে ক্ষোভ আরও বেড়েছে। কীভাবে একজন আইনজীবী এমন যুক্তিহীন কথা সাজাতে পারেন উঠেছে সেই প্রশ্নও। সেই রিভিউ পিটিশনে অক্ষয় ঠাকুরের দাবি ছিল, বেদ-পুরাণ-উপনিষদে মানুষের হাজার বছর বাঁচার প্রমাণ আছে। কলিযুগে এসে সেই আয়ু কমেছে। এখন ৫০-৬০ বছর বাঁচাই দুষ্কর, ৮০ বছর যাঁরা বাঁচেন তাঁরা ভাগ্যবান। কাজেই আয়ুই যখন ফুরিয়ে আসছে, তখন ফাঁসি দিয়ে আর কী লাভ! এখানেই থেমে থাকেনি অক্ষয় ঠাকুর। দিল্লির দূষণের প্রসঙ্গ টেনে এনে ফের সে যুক্তি সাজিয়েছে, রাজধানী এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। দূষণ মানুষের আয়ু আরও কমাচ্ছে, এমন পরিস্থিতিতে ফাঁসির সাজার কোনও মানেই হয় না। নির্ভয়ার ধর্ষকের সাজা মকুবের এমন আর্জির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন আশাদেবী। তিনি বলেছেন, “আমি সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আর্জির বিরোধিতা করেছি। একজন দোষীর এমন রিভিউ পিটিশন যেন কোনওভাবেই মান্যতা না পায়। আশা রাখছি দেশের শীর্ষ আদালত যথাযোগ্য সিদ্ধান্তই নেবে।” দোষীদের মধ্যে বিনয় কুমার দিল্লি সরকার ও কেন্দ্রের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে দু’পক্ষই তা খারিজ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। অন্য দিকে সুপ্রিম কোর্টে ফাঁসির সাজা বহাল রাখার পর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল তিন দোষী বিনয়, মুকেশ ও পবন। কিন্তু শীর্ষ আদালত সেই আর্জিও খারিজ করে দিয়েছে।

```