Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জেগে উঠল গুয়াতেমালার 'ফুয়েগো' আগ্নেয়গিরি! বন্ধ রইল বিমানবন্দর, রাজপথ

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই লাভা উদগীরণ শুরু করল মধ্য আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি (Volcano Erupts In Guatemala)। গুয়াতেমালার 'ফুয়েগো' (Fuego) আগ্নেয়গিরির ক্রমাগত লাভা এবং ছাই নিঃসরণের ফলে রবিবার রাতে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং এ

জেগে উঠল গুয়াতেমালার 'ফুয়েগো' আগ্নেয়গিরি! বন্ধ রইল বিমানবন্দর, রাজপথ

শেষ আপডেট: 12 December 2022 04:31

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই লাভা উদগীরণ শুরু করল মধ্য আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি (Volcano Erupts In Guatemala)। গুয়াতেমালার 'ফুয়েগো' (Fuego) আগ্নেয়গিরির ক্রমাগত লাভা এবং ছাই নিঃসরণের ফলে রবিবার রাতে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে বন্ধ করে দিতে হল প্রশাসনকে।

আগ্নেয়গিরিটির নাম ফুয়েগো। স্প্যানিশ ভাষায় যার অর্থ হল আগুন। শনিবার রাত থেকেই লাভা উদগীরণ শুরু করে আগ্নেয়গিরিটি। গলিত পাথর এবং ছাইতে ঢেকে যায় আগ্নেয়গিরিটির উপর দু কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ। বাতাসে ভেসে সেই ছাই প্রবেশ করতে শুরু করে ৩৫ কিলোমিটার দূরে গুয়াতেমালা শহরে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গুয়াতেমালার রাজধানীর দক্ষিণে ৬ কিলোমিটার পর্যন্ত এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়েতেও ক্রমাগত ছাই উড়ে এসে পড়ার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বিমান চলাচল। যদিও স্থানীয় সময় অনুযায়ী দুপুরের দিকে বাতাসের গতির অভিমুখ পরিবর্তন হলে ছাই উড়ে এসে পড়া থেমে যায়। ফলে ফের চালু করা হয় বিমান চলাচল।

দক্ষিণ এবং মধ্য গুয়াতেমালার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ হাইওয়েও আগাম সর্তকতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়। তবে অগ্নুৎপাত কমলে রবিবার বিকেল থেকে ফের চালু করা হয় সেটি।

গুয়াতেমালার পূর্বতন রাজধানী এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র অ্যান্টিগুয়া থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত ফুয়েগো নামে আগ্নেয়গিরিটি। প্রতি ৪-৫ বছর অন্তর একবার করে অগ্নুৎপাত শুরু করে ফুয়েগো। শেষবার ২০১৮ সালে জেগে উঠে ভয়ঙ্কর লাভা উদগীরণ শুরু করেছিল ফুয়েগো। গলিত গরম লাভায় ঢেকে গিয়েছিল রাস্তাঘাট। স্যান মিগুয়েল লস লতে গ্রামে অগ্নুৎপাতের কারণে মৃত্যু হয়েছিল ২১৫ জনের। খোঁজ মেলেনি প্রায় সমান সংখ্যক মানুষের।

তবে শনি ও রবিবারের অগ্নুৎপাতের জেরে এখনও পর্যন্ত কাউকেই সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেনি প্রশাসন। তবে স্থানীয় লোকজনকে খাবার, জল, ওষুধ এবং টর্চ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে, যাতে বিপদ বুঝলেই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়।

পিকনিক থেকে ফেরার পথে উল্টে গেল ৪৯ পড়ুয়াবোঝাই বাস! মৃত দুই কিশোর-কিশোরী


```