Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মাঝআকাশে ফের অসভ্যতা! মত্ত মহিলা থুতু দিলেন কর্মীদের, অর্ধনগ্ন তাণ্ডবে তোলপাড় বিমান

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যে অপ্রীতিকর ঘটনা যেন থামছেই না। এয়ার ইন্ডিয়াতে প্রস্রাব কাণ্ডের পর গত দু'মাসে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে, যেখানে যাত্রীদের বিরুদ্ধে উঠেছে অভব্য আচরণের অভিযোগ। কোথাও আবার বিমানকর্মীদের কাঠগড়ায় তুলেছেন যাত

মাঝআকাশে ফের অসভ্যতা! মত্ত মহিলা থুতু দিলেন কর্মীদের, অর্ধনগ্ন তাণ্ডবে তোলপাড় বিমান

শেষ আপডেট: 31 January 2023 07:15

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যে অপ্রীতিকর ঘটনা যেন থামছেই না। এয়ার ইন্ডিয়াতে প্রস্রাব কাণ্ডের পর গত দু'মাসে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে, যেখানে যাত্রীদের বিরুদ্ধে উঠেছে অভব্য আচরণের অভিযোগ। কোথাও আবার বিমানকর্মীদের কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। সোমবার ভিস্তারা বিমানে ঘটল এমনই এক ঘটনা। অভিযোগ, ইতালীয় এক মহিলা যাত্রী (Vistara Passenger) মত্ত অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে অশ্লীল আচরণ করেন। এমনকী বিমানকর্মীদের ঘুষি ও গায়ে থুতু ছেটানোর অভিযোগও ওঠে ওই মহিলা যাত্রীর বি

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আবু ধাবি থেকে মুম্বইগামী ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানে। অভিযোগ, মাঝআকাশে বিমানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন এক যাত্রী। ইতালির বাসিন্দা ওই মহিলার কাছে ইকোনমি ক্লাসের টিকিট ছিল। কিন্তু আচমকাই তিনি বিজনেস ক্লাসের সিটে এসে বসে পড়েন। সেই সময় বিমানকর্মীরা তাঁকে নিজের সংরক্ষিত সিটে ফিরে যেতে বলায় শুরু হয় গন্ডগোল।

বিমানকর্মীদের অভিযোগ, ওই মহিলাকে নিজের আসনে ফিরে যেতে বলায় অশালীন আচরণ করতে শুরু করেন।এমন ব্যবহার করতে নিষেধ করায় আচমকাই এক বিমানকর্মীর মুখে ঘুষি মেরে বসেন ওই মহিলা। শুধু তাই নয়, অন্য এক বিমানকর্মীর গায়ে থুতুও ছিটিয়ে দেন বলে অভিযোগ। তারপর ওই মহিলা অর্ধনগ্ন হয়ে বিমানের মধ্যে চলাফেরা শুরু করেন।

মহিলার এমন আচরণ নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকেন বিমানকর্মীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই মুম্বই বিমানবন্দরে নামার পরই ইতালীয় ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ওই মহিলার নাম পাওলা পেরুচিও।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের কথায়, আবু ধাবি থেকে দুপুর দু'টো নাগাদ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইউকে ২৫৬ বিমানটি। আড়াইটে নাগাদ পাওলা নামের ওই যাত্রী নিজের আসন নিয়ে ঝামেলা শুরু করেন।

বিমানকর্মীদের অভিযোগ অস্বীকার করে পাওলা অভিযোগ করেন, খারাপ পরিষেবা ছিল ভিস্তারা বিমান সংস্থার। তাঁর অভিযোগ, তিনি বাথরুম যেতে চাইলে, তাঁকে যেতে দেওয়া হয়নি। এমনকী পুলিশ বেআইনি ভাবে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন পাওলা।

জোশীমঠ বাঁচাতে তিন দফায় পরিকল্পনা চামোলি জেলা প্রশাসনের, ক্ষতিপূরণে মিটছে না ক্ষোভ


```