Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বাজ পড়ে আহত, সারা শরীরে গোবর লেপে প্রাণ বাঁচানোর চেষ্টা যুবকের, কিন্তু বাঁচলেন কি?

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ চলছে, এখনও বাজ পড়ে আহত হলে, কাউকে গোবরে লেপে রেখে দেওয়া হতে পারে কি! হ্যাঁ, রাখা হয়েছে, এবং আহতকে আর ফেরানো সম্ভবও হয়নি।  মারা গেছেন আহত যুবক। ওড়িশার সুন্দরগড়ের বড়গাঁওয়ের এই ঘটনায় প্রশ্ন উঠছে, এখনও কুসংস্কার এতটা

বাজ পড়ে আহত, সারা শরীরে গোবর লেপে প্রাণ বাঁচানোর চেষ্টা যুবকের, কিন্তু বাঁচলেন কি?

শেষ আপডেট: 26 August 2019 12:29

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ চলছে, এখনও বাজ পড়ে আহত হলে, কাউকে গোবরে লেপে রেখে দেওয়া হতে পারে কি! হ্যাঁ, রাখা হয়েছে, এবং আহতকে আর ফেরানো সম্ভবও হয়নি।  মারা গেছেন আহত যুবক। ওড়িশার সুন্দরগড়ের বড়গাঁওয়ের এই ঘটনায় প্রশ্ন উঠছে, এখনও কুসংস্কার এতটা কী করে রয়েছে সমাজে।  পামরা বড়গাঁওয়ের একটা গ্রাম।  সেখানেই থাকতেন মনোরঞ্জন পোধা এবং গোকুল পোধা।  তাঁরা রবিবার এলাকারই একটি বাজারে যান, ফেরার পথে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আটকে পড়েন মাঝপথে।  সেখানেই বাজ পড়ায় জ্ঞান হারান মনোরঞ্জন, গোকুল আহত হয়ে কোনওক্রমে তাঁদের বাড়িতে গিয়ে খবরও দেন। কিন্তু গ্রামের মানুষজন সেখানে জড়ো হয়ে জ্ঞান হারানো মনোরঞ্জনকে হাসপাতালে না নিয়ে গিয়ে গোবর লেপে বেশ কিছুক্ষণ শুইয়ে রাখেন।  তাঁদের বিশ্বাস, এভাবে গোবরে লেপে শুইয়ে রাখলে সুস্থ করে তোলা যাবে মনোরঞ্জনকে।  অনেকটা সময় এভাবে পেরিয়ে যাওয়ার পরেও যখন তাঁর শারীরিক কোনও উন্নতি দেখা যায়নি, তখন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ততক্ষণে অবশ্য সব শেষ।  ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।  তখনই আহত গোকুলকে বড়গাঁওয়ের কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি করা হয়। হয় তো ঠিক সময়ে ভর্তি করা হলে মনোরঞ্জনকেও বাঁচানো যেত।  কিন্তু এখনও এ দেশের বহু জায়গায় কুসংস্কারে বুঁদ হয়ে থাকেন মানুষ, আর বারবার সাপে কাটা, বাজ পড়া ইত্যাদিতে একের পর এক মানুষের প্রাণ অসময়ে বিনা চিকিৎসায়, অকারণেই চলে যায়।

```