Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

কিশোরীকে গণধর্ষণ করে ছবি ছড়িয়ে দিল 'প্রেমিক', মুজফ্ফরপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী ধর্ষিতা

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছিল ১৬ বছরের মেয়েটি। ক্ষোভে, লজ্জায়, ভয়ে নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল সে। বিহারের মুজফ্ফরপুরের এই ঘটনায় অভিযোগ উঠেছে, পরিবারের উপর চাপ দিয়ে দ্রুত দাহ করা হয়েছে মেয়েটিকে। পুলিশি তদন্তের অবকাশ রাখতে দেয়নি অভিযু

কিশোরীকে গণধর্ষণ করে ছবি ছড়িয়ে দিল 'প্রেমিক', মুজফ্ফরপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী ধর্ষিতা

শেষ আপডেট: 15 January 2021 02:53

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষিতা হয়েছিল ১৬ বছরের মেয়েটি। ক্ষোভে, লজ্জায়, ভয়ে নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল সে। বিহারের মুজফ্ফরপুরের এই ঘটনায় অভিযোগ উঠেছে, পরিবারের উপর চাপ দিয়ে দ্রুত দাহ করা হয়েছে মেয়েটিকে। পুলিশি তদন্তের অবকাশ রাখতে দেয়নি অভিযুক্তরা। মেয়েটির বাবার অভিযোগ, জানুয়ারি মাসের ৩ তারিখে গ্রামেরই চার যুবক গণধর্ষণ করে মেয়েটিকে। তার ছবি এবং ভিডিও-ও করে রাখে তারা। অভিযোগ, ঘটনাটি জানাজানি হয়ে যায় এবং ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মানুষের হাতে। মেয়েটির বাবার দাবি, অভিযুক্ত চার জনের মধ্যে একজনের সঙ্গে তাঁর মেয়ের প্রমের সম্পর্কও ছিল। সেই বিভিন্ন অশ্লীল ফোটো ছড়িয়ে দেয় সকলের মধ্যে। নানারকম বিদ্রুপ শুনতে হয় তাকে। এর পরেই মেয়েটি ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, নিজের ঘরে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। কেউ কিছু বোঝার আগেই সব শেষ। দরজা ভেঙে উদ্ধার হয় তার দগ্ধ মৃতদেহ। অভিযোগ, পুলিশে খবর দেওয়ার আগেই মেয়েটিকে দাহ করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই ঘটনায় বুধবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

```