Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কৃষিনীতি পুনর্বিবেচনার প্ৰয়োজন, ফের কেন্দ্রকে তোপ 'বেসুরো' বরুণের

দ্য ওয়াল ব্যুরো: আবারও কৃষকদের পক্ষ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন বিজেপি নেতা বরুণ গান্ধী (Varun Gandhi)। এর আগেও একাধিকবার উত্তরপ্রদেশের লখিমপুরের হিংসার ঘটনায় কৃষক পক্ষ নিয়ে সওয়াল করেছিলেন তিনি। শাস্তিস্বরূপ, বিজেপির জাতীয় কার্যনির্বাহী দল

কৃষিনীতি পুনর্বিবেচনার প্ৰয়োজন, ফের কেন্দ্রকে তোপ 'বেসুরো' বরুণের

শেষ আপডেট: 23 October 2021 08:47

দ্য ওয়াল ব্যুরো: আবারও কৃষকদের পক্ষ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন বিজেপি নেতা বরুণ গান্ধী (Varun Gandhi)। এর আগেও একাধিকবার উত্তরপ্রদেশের লখিমপুরের হিংসার ঘটনায় কৃষক পক্ষ নিয়ে সওয়াল করেছিলেন তিনি। শাস্তিস্বরূপ, বিজেপির জাতীয় কার্যনির্বাহী দল থেকে বাদ পড়েছেন তিনি। তারপরও থেমে নেই তিনি। শনিবার ফের কৃষক আন্দোলনের পক্ষে কৃষি বিল নিয়ে কেন্দ্রের 'পুনর্বিবেচনা' করা উচিৎ বলে সরব হন বরুণ গান্ধী। বরুণ গান্ধী একমাত্র বিজেপি নেতা-সাংসদ যিনি বারবার লখিমপুরের ঘটনা নিয়ে কৃষকদের পক্ষ নিয়েছেন। সেই ধারা বজায় রেখে শনিবার ফের টুইট করে কেন্দ্রকে কৃষিবিল নিয়ে ভাবনা চিন্তার বার্তা দিলেন। এদিন নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, এক কৃষক কেরোসিন ঢেলে তাঁর জমির ধান পুড়িয়ে ফেলছেন এক কৃষক। বরুণ গান্ধী উল্লেখ করেন, গত ১৫ দিন ওই কৃষক তাঁর জমির ফসল বিক্রি করতে পারেননি। আরও পড়ুনঃ ফোন পে-র বড় ঝটকা, এই কাজটি করলে এবার ব্যবহারকারীকে দিতে হবে বাড়তি টাকা ভিডিও বার্তায় বিজেপি নেতা লেখেন, 'উত্তরপ্রদেশের সামোধ সিং নামে একজন কৃষক গত ১৫ দিন ধরে এক মাণ্ডি থেকে আরেক মাণ্ডি ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কোনভাবেই তাঁর ফসল বিক্রি করতে পারেন না। পরে হতাশ হয়ে তাঁর জমির সব ফসল পুড়িয়ে ফেলেন তিনি।' এরপরই তিনি যোগ করেন, 'আমাদের উচিৎ দেশের কৃষি নীতি নিয়ে পুনর্বিবেচনা করা'। এমনিতেই লখিমপুরের ঘটনা নিয়ে সরব হওয়ায় বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছেন বরুণ গান্ধী। এমনকি গত বৃহস্পতিবারও তিনি তেরাইয়ের বন্যা নিয়ে যোগী সরকারের সমালোচনা করেন। আগামী বছরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিজেপি চাইছে, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত উত্তরপ্রদেশে নিজেদের সরকার ধরে রাখার। সেক্ষেত্রে বরুণ গান্ধীর একাধিক আক্রমণ কিছুটা অস্বস্তিতে ফেলছে বিজেপি সরকারকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```