Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বৃদ্ধার গলা কেটে রক্ত খেতে গিয়ে ধৃত 'ভ্যাম্পায়ার'

দ্য ওয়াল ব্যুরো: গল্প-সিনেমার পাতায় আজও শিরদাঁড়া কাঁপায় তাদের কাহিনি। কিন্তু বাস্তবেও যে একই ভয়াবহতার মুখোমুখি হওয়া যাবে, তার আন্দাজ ছিল না কারও। কিন্তু এমনই ঘটল জ়িম্বাবুয়ের শিখেউ গ্রামে। মানুষের রক্ত খেতে গিয়ে ধরা পড়ল ‘ভ্যাম্পায়ার’ ক্রি

বৃদ্ধার গলা কেটে রক্ত খেতে গিয়ে ধৃত 'ভ্যাম্পায়ার'

শেষ আপডেট: 4 July 2018 14:08

দ্য ওয়াল ব্যুরো: গল্প-সিনেমার পাতায় আজও শিরদাঁড়া কাঁপায় তাদের কাহিনি। কিন্তু বাস্তবেও যে একই ভয়াবহতার মুখোমুখি হওয়া যাবে, তার আন্দাজ ছিল না কারও। কিন্তু এমনই ঘটল জ়িম্বাবুয়ের শিখেউ গ্রামে। মানুষের রক্ত খেতে গিয়ে ধরা পড়ল ‘ভ্যাম্পায়ার’ ক্রিস্টোফার সিবান্দা। ৩৪ বছরের এই যুবককে এক বৃদ্ধার গলার বলি কেটে রক্ত খেতে দেখা গিয়েছে বলে অভিযোগ। সেখানকার পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর দু’টো নাগাদ সুবুসিসিয়ে সিগাউকে নামের এক বৃদ্ধাকে পথের ধারেই খুন করে ওই যুবক। বৃদ্ধার গলায় ধারালো ছুরি দিয়ে একাধিক ক্ষত রয়েছে। অভিযোগ, এর পরে বৃদ্ধার গলার ক্ষততে মুখ লাগিয়ে রক্তপান করতে থাকে ক্রিস্টোফার। একটি পাত্রে নাকি কিছু রক্ত সঞ্চয়ও করে। এই অবস্থায় তাকে দেখে ফেলে গ্রামবাসীরা। এর পরেই তারা চেঁচামেচি করলে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। পরে গ্রেফতার করে পুলিশ। কী কারণে এমন আচরণ করছিল ওই যুবক, খতিয়ে দেখছে পুলিশ।

```