Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

নতুন মন্ত্রী নিয়োগের পরে ক্ষোভ, ২৪ ঘণ্টার মধ্যে দফতর বদল করলেন ইয়েদুরাপ্পা

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে মন্ত্রিসভায় সাতজন নতুন সদস্য নিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এক সপ্তাহ পরে বৃহস্পতিবার তিনি নতুন মন্ত্রীদের দফতর বন্টন করেন। তার পরেই তাঁদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্ট

নতুন মন্ত্রী নিয়োগের পরে ক্ষোভ, ২৪ ঘণ্টার মধ্যে দফতর বদল করলেন ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 22 January 2021 13:22

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে মন্ত্রিসভায় সাতজন নতুন সদস্য নিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এক সপ্তাহ পরে বৃহস্পতিবার তিনি নতুন মন্ত্রীদের দফতর বন্টন করেন। তার পরেই তাঁদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীদের দফতর বদলাতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নতুন মন্ত্রী এম টি বি নাগরাজ, কে গোপালাইয়া, জে সি মধুস্বামী এবং নারায়ণ গৌড়া তাঁদের দফতর নিয়ে ক্ষোভ জানান। মধুস্বামী বাদে বাকি মন্ত্রীরা অন্য দল ভেঙে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা আশা করেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার বিনিময়ে পছন্দসই কোনও মন্ত্রক পাবেন। কিন্তু বৃহস্পতিবার দফতর বণ্টনের পরে তাঁরা হতাশ হন। মন্ত্রিসভার সম্প্রসারণের পরে প্রথম যে বৈঠক হয়, তাতেও তাঁরা অনেকে অংশগ্রহণ করেননি। তাঁদের ক্ষোভ প্রশমিত করার জন্য বাধ্য হয়ে ফের অনেকের মন্ত্রক বদল করেন ইয়েদুরাপ্পা। এর পরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, "প্রত্যেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এখন সকলেই খুশি। সমস্যা মিটে গিয়েছে।" অপর মন্ত্রী আর অশোক বলেন, "সবাই খুশি হয়েছে। মুখ্যমন্ত্রী যাঁকে যে মন্ত্রক দিয়েছেন, তাতেই তিনি কাজ করবেন।" গত সপ্তাহে ইয়েদুরাপ্পা নতুন সাতজনকে মন্ত্রিসভায় নেওয়ার পর থেকেই বিজেপিতে শুরু হয় গোলমাল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির একাধিক নেতা অভিযোগ করেন, যাঁরা একটি সিডি নিয়ে ইয়েদুরাপ্পাকে ব্ল্যাকমেল করেছিলেন, কেবল তাঁরাই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আরও কয়েকজন ইয়েদুরাপ্পাকে বিপুল অর্থ দিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন। অভিযোগকারীদের পালটা চ্যালেঞ্জ জানিয়ে ইয়েদুরাপ্পা বলেন, তাঁরা যেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর নামে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি বিধায়কদের কারও যদি ক্ষোভ থাকে, তিনি দিল্লি গিয়ে জাতীয় নেতাদের সঙ্গে দেখা করতে পারেন। তাঁদের কাছে অভিযোগ জানিয়ে প্রমাণপত্র পেশ করতে পারেন। আমি তাতে আপত্তি করব না। কিন্তু অভিযোগকারীরা যেন দলের বদনাম না করেন।" কর্নাটকের প্রবীণ বিজেপি নেতা বাসনাগৌড়া আর পাতিল অভিযোগ করেন, "যাঁরা একটি সিডি নিয়ে ইয়েদুরাপ্পাকে ব্ল্যাকমেল করেছেন অথবা তাঁকে বিপুল অর্থ দিয়েছেন, কেবল তাঁদেরই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।" বাসনাগৌড়ার অভিযোগ, নতুন মন্ত্রীদের বেছে নেওয়ার সময় দলের প্রতি আনুগত্য, জাত বা এলাকার কথা বিবেচনা করা হয়নি। কয়েকজন একটি সিডি দেখিয়ে বলেছিলেন, তাঁদের মন্ত্রী না করলে ইয়েদুরাপ্পা সরকার ফেলে দেবেন। কেবল তাঁদেরই মন্ত্রী করা হয়েছে।

```