Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

'তোমাদের শব্দ তাণ্ডবে জীবন অতিষ্ঠ আমাদের,' পাঁচতারা হোটেলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ আবাসনের

দ্য ওয়াল ব্যুরো: পাঁচতারা হোটেলের (Five star Hotel) ছাদে রোজই চলে নৈশ পার্টি। জন্মদিন, বিয়ে, বিবাহ বার্ষিকী, অনুষ্ঠানের বিরাম নেই। গভীর রাত পর্যন্ত তো বটেই কোনও কোনও চলে ভোর পর্যন্ত। তীব্র শব্দে (loud noise) গানবাজনা চলে। ফলে ঘুমোতে প

'তোমাদের শব্দ তাণ্ডবে জীবন অতিষ্ঠ আমাদের,' পাঁচতারা হোটেলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ আবাসনের

শেষ আপডেট: 21 December 2022 05:11

দ্য ওয়াল ব্যুরো: পাঁচতারা হোটেলের (Five star Hotel) ছাদে রোজই চলে নৈশ পার্টি। জন্মদিন, বিয়ে, বিবাহ বার্ষিকী, অনুষ্ঠানের বিরাম নেই। গভীর রাত পর্যন্ত তো বটেই কোনও কোনও চলে ভোর পর্যন্ত। তীব্র শব্দে (loud noise) গানবাজনা চলে।

ফলে ঘুমোতে পারেন না লাগোয়া একটি আবাসনের (Residential Complex) বাসিন্দারা। নানা ভাবে আপত্তি জানিয়ে কাজ না হওয়ায় শেষে অভিনব প্রতিবাদের রাস্তায় হেঁটেছেন তাঁরা। আবাসনের গায়ে ঝোলানো বিশাল ফেস্টুনে জ্বল জ্বল করছে প্রতিবাদ, তোমাদের তীব্র শব্দের জেরে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য বিপর্যস্ত।

ইএম বাইপাসের মাঠপুকুর স্টপেজে সিলভার স্প্রিং আবাসনের গায়ে সেই প্রতিবাদী ফেস্টুন নজর কেড়েছে পথ চলতি মানুষের। আবাসন কমিটির পক্ষে প্রকাশ কেডিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা প্রশাসনের কাছে বহুবার নালিশ জানিয়েছি। বলেছি হোটেল কর্তাদেরও। কিন্তু কাজ হয়নি।

আবাসনের বক্তব্য, সারা বছর ধরে চলে এই তাণ্ডব। শীতের সময় তা মাত্রা ছাড়ায়। ইতিমধ্যেই জীবন অতিষ্ট করে তুলেছে বহুজাতিক হোটেলের নৈশ পার্টি।

অভিযুক্ত হোটেল জেডব্লিউ ম্যারিয়টের জেনারেল ম্যানেজার সুমিত সুরী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন হোটেল সংস্থাটির বক্তব্য, কলকাতার শব্দবিধি মেনে রাত ১০'টার পর পার্টিতে শব্দ নিয়ন্ত্রণ করা হয়। সুরীর বক্তব্য, আবাসন কর্তপক্ষ কিংবা আবাসিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের কিছু জানানো হয়নি।

এদিকে, বড়দিনের উৎসবের আয়োজন শুরু হতেই শহরে শব্দ তাণ্ডব বেড়ে গিয়েছে বলে সবুজ মঞ্চের অভিযোগ। পরিশেষ দূষণ প্রতিরোধে কাজ করা এই স্বেচ্ছাসেবী সংগঠন কলকাতা পুলিশকে গতকালই এই বিষয়ে সতর্ক করেছে।

ন'জন যমজ! একসঙ্গে ন'টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করলেন মা


```