Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দেশে ফেরার বিমানে ওঠার আগেই 'নিখোঁজ' দুই পাক বক্সার! কোথায় গেলেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ হয়ে গেলেন দু'জন পাক বক্সার (Pakistan Boxers Missing)! বুধবার এমনটাই জানাল পাকিস্তান বক্সিং ফেডারেশন। সোমবার শেষ হয়েছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)।

দেশে ফেরার বিমানে ওঠার আগেই 'নিখোঁজ' দুই পাক বক্সার! কোথায় গেলেন তাঁরা

শেষ আপডেট: 11 August 2022 09:32

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ হয়ে গেলেন দু'জন পাক বক্সার (Pakistan Boxers Missing)! বুধবার এমনটাই জানাল পাকিস্তান বক্সিং ফেডারেশন।

সোমবার শেষ হয়েছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। তার পর সব দলই বাকিংহাম থেকে যে যার নিজের দেশের বিমান ধরেন। কিন্তু পাক দল ইসলামাবাদের বিমান ধরার আগে দুই বক্সার নিখোঁজ হয়ে যান। এই প্রসঙ্গে বুধবার পাকিস্তান বক্সিং ফেডারেশনের সচিব নাসির টাং জানিয়েছেন, নিখোঁজ হওয়া বক্সাররা হলেন সুলেমান বালোচা এবং নাজিরুল্লাহ।

নাসির আরও জানান, ফেডারেশনের যে কর্তারা বাকিংহামে দলের সঙ্গে গিয়েছিলেন তাঁদের কাছে ওই দুই বক্সারের যাবতীয় নথি ও পাসপোর্ট রয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই ব্রিটেনের পাকিস্তান দূতাবাসকে জানানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান। এই জন্য পাক অলিম্পিক সংস্থা একটি তদন্তকারী কমিটি গঠন করে। এই দলের চার সদস্য রয়েছে।

এবারের গেমসে বক্সিংয়ে কোনও পদক পায়নি পাকিস্তান। কমনওয়েলথে মোট আটটি পদক পেয়েছে পাক অ্যাথলিটরা। এর আগে শ্রীলঙ্কা দলেরও তিন সদস্য নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছিল। যদিও পরে দু'জনকে পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল পাক দুই বক্সারের নাম।

এত্ত বড় ক্যারাটে চ্যাম্পিয়ন! একরত্তির কুস্তির প্যাঁচ দেখে চোখ কপালে উঠেছে নেট দুনিয়ার


```