Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

জোয়ার আসতেই বিপদে চরে আটকে পড়া দুই নাবালক, লঞ্চ নিয়ে গিয়ে বাঁচাল পুলিশ

গঙ্গার চরে আটকে পড়া দুই নাবালকে উদ্ধার করল শ্রীরামপুর থানার পুলিশ। বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে হাঁফ ছাড়ল পুলিশ।

জোয়ার আসতেই বিপদে চরে আটকে পড়া দুই নাবালক, লঞ্চ নিয়ে গিয়ে বাঁচাল পুলিশ

শেষ আপডেট: 28 July 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গঙ্গার চরে আটকে পড়া দুই নাবালকে উদ্ধার করল শ্রীরামপুর থানার পুলিশ। বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে হাঁফ ছাড়ল পুলিশ।

জানা গেছে, শ্রীরামপুর থানা এলাকায় ছিন্নমস্তা ঘাটে বেলা সাড়ে বারোটা নাগাদ ১১ ও ১৩ বছর বয়সী দুই নাবালক খেলা করছিল। সে সময় গঙ্গায় ভাটা থাকায় তারা কিছুটা সাঁতরে গঙ্গার মাঝে চরে গিয়ে পৌঁছয়। সেখানে গিয়েও বেশ কিছু সময় চলে খেলাধুলো।

হঠাৎ গঙ্গায় জোয়ার চলে আসে। চরে আটকে পড়ে দুই নাবালক। বিপুল জলরাশি পেরিয়ে আসা তাদের সাধ্য ছিল না।  সেখানেই কান্নাকাটি করতে থাকে তারা। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারা সেই দুই নাবালককে উদ্ধার করার চেষ্টা করলেও কোনওভাবেই তা সম্ভব হয়নি। অবশেষে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানার পুলিশকে।

শ্রীরামপুর থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতরকে জানায়। কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন সময়মতো না এলে বিপদ বাড়তে পারে। এমন আশঙ্কায় তৎপরতার সঙ্গে লঞ্চ নিয়ে গিয়ে দুই নাবালককে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। দড়ি ফেলে কোনওমতে ওই নাবালকদের লঞ্চে তোলা হয়। এরপর অভিভাবকদের ডেকে সুস্থ অবস্থায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।


```