Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দশেরায় টিআরএস হয়ে যাবে বিআরএস, ব্যাপারটা কী!

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মধ্যে আর নিজেকে আটকে রাখতে চান না কে চন্দ্রশেখর রাও। তিনি চান গোটা দেশের সেবা করতে। তাই দলকেও আর রাজ্যের গণ্ডিতে আটকে না রেখে গোটা দেশে ছড়িয়ে দিতে চান। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি অর্থাৎ টিআরএস (K. Chandrashek

দশেরায় টিআরএস হয়ে যাবে বিআরএস, ব্যাপারটা কী!

শেষ আপডেট: 3 October 2022 10:12

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মধ্যে আর নিজেকে আটকে রাখতে চান না কে চন্দ্রশেখর রাও। তিনি চান গোটা দেশের সেবা করতে। তাই দলকেও আর রাজ্যের গণ্ডিতে আটকে না রেখে গোটা দেশে ছড়িয়ে দিতে চান। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি অর্থাৎ টিআরএস (K. Chandrashekar Rao) তাই হয়ে যাবে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (K. Chandrashekar Rao)তাঁর এমন পরিকল্পনার কথা আগেই নানা অবকাশে জানিয়েছিলেন। এবার চূড়ান্ত করেছেন সিদ্ধান্ত। ৫ অক্টোবর দশরা উপলক্ষে টিআরএসের বিআরএস হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। এ জন্য হায়দরাবাদে এক বিশাল জনসভার আয়োজন হচ্ছে। তাতে হাজির থাকবেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা কুমারস্বামী।

রাও গতকাল দলের মন্ত্রী এবং কর্মসমিতির সদস্যদের জানিয়েছেন, দলের নামের পাশাপাশি পতাকায় তেলেঙ্গানার (Telangana) মানচিত্রের পরিবর্তে ভারতের মানচিত্র থাকবে। তবে পতাকার রঙ এবং দলের প্রতীক অপরিবর্তিত থাকছে। নাম পরিবর্তনের আর্জি নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে। টিআরএস-ই যে বিআরএস, তার প্রমাণ দিয়ে সর্বসমক্ষে প্রস্তাব গ্রহণ করা হবে দশেরার দিনে। সেই কাজটি সারা হবে পঞ্জিকা মেনে। দশের দিনে বেলা ১’টা ১৯ মিনিটে প্রস্তাবের সমর্থনে হাত তুলবে জনতা।

রাওয়ের এই সিদ্ধান্তকে দলের অনেকেই অবশ্য একান্তে খ্যাপামি বলছেন। তাঁদের বক্তব্য, আসলে রাও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। মনে করছেন, সেই চেষ্টা সফল করতে গা থেকে আঞ্চলিক দলের তকমা দূর করা দরকার। তাই দলের নাম বদলে ফেলার মতো বিচিত্র সিদ্ধান্ত নিয়েছেন।

দলে তাঁর সিদ্ধান্তের প্রকাশ্যে বিরোধিতা করার লোক নেই। কিন্তু একান্তে অনেকেই মনে করছেন, টিআরএস-কে মানুষ ভোটে জিতিয়েছে তেলেঙ্গানা রাজ্য গঠনে তাদের লড়াইয়ের কথা মাথায় রেখেই। নাম বদলের ফলে তেলেঙ্গানা আবেগ উধাও হয়ে যাবে।

রাও ঘোষণা করেছেন, বিআরএসকে পরিচিত করাতে গোটা দেশ সফর করবেন তিনি। ২০২৪-এ সব রাজ্যে লড়াই করবে এই নতুন দল। লক্ষ্য বিজেপিকে দিল্লির কুর্সি থেকে হঠানো। এজন্য একটি বিকল্প নীতিও তৈরি করছেন তিনি, যা গোটা দেশের মানুষের সামনে পেশ করা হবে।

গান্ধী বনাম গেহলট! মরুঝড়ের ভয়েই কি রাজস্থান নিয়ে হাত গুটিয়ে সনিয়া


```