Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মদ্যপানে উৎসাহ দিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিকৃত ভিডিও পোস্ট করে বিপাকে দিগ্বিজয় সিং

দ্য ওয়াল ব্যুরো : মদ্যপানে উৎসাহ দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বণ। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। বিজেপির দাবি, ওই ভিডিওটি বিকৃত। এই অভিযোগের ভিত্তিতে বর্ষীয়ান কংগ্

মদ্যপানে উৎসাহ দিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিকৃত ভিডিও পোস্ট করে বিপাকে দিগ্বিজয় সিং

শেষ আপডেট: 15 June 2020 10:26

দ্য ওয়াল ব্যুরো : মদ্যপানে উৎসাহ দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বণ। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। বিজেপির দাবি, ওই ভিডিওটি বিকৃত। এই অভিযোগের ভিত্তিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা দিদ্বিজয় সিং-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতাদের দাবি, কমলনাথ সরকার যখন রাজ্যের আবগারি নীতি বদল করেন, তখন কিছু মন্তব্য করেছিলেন শিবরাজ। সেই মন্তব্যকে ভিডিওতে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যাতে মনে হয়, মুখ্যমন্ত্রী মদ্যপানে উৎসাহ দিচ্ছেন। রবিবার দিগ্বিজয়ের টুইটার হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি ১০ জন রি-টুইট করেন। বিজেপি প্রতিবাদ করার পরে দিগ্বিজয় সিং-এর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি ডিলিট করা হয়। কিন্তু বিজেপি ওই ভিডিও-র স্ক্রিনশট ক্রাইম ব্র্যাঞ্চে জমা দেয়। তাদের অভিযোগ, শিবরাজ সিং-এর ভাবমূর্তি নষ্ট করার জন্য দিগ্বিজয় ওই ভিডিও পোস্ট করেছিলেন। ক্রাইম ব্র্যাঞ্চের পদস্থ অফিসার নিশ্চল ঝরিয়া বলেন, দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। আরও সে ১০ জন ওই ভিডিও রিটুইট করেছিলেন তাঁদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। দিগ্বিজয় সিং পালটা অভিযোগ করে বলেন, তিনি আদিবাসীদের সমস্যা নিয়ে সরব হয়েছিলেন বলেই তাঁকে মামলায় ফাঁসানো হচ্ছে। তাছাড়া ভিডিওটি যদি বিকৃত হয়ে থাকে, তাহলে কে বিকৃতি ঘটিয়েছে, তা নিয়েও তদন্ত হওয়া উচিত। তাঁর কথায়, “বুধনি অঞ্চলে আদিবাসীদের প্রাপ্য সাড়ে চার কোটি টাকা চুরি করা হয়েছে। শিবরাজ সিং চহ্বণের ঘনিষ্ঠরাই আছে এর পিছনে। আমি শিবরাজকে চিঠিতে লিখেছিলাম, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে আমি তাঁর বাড়ির সামনে ধর্নায় বসব।”

```