Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্যাম্প করা নিয়ে মাধ্যমিকের প্রথমদিনেই তৃণমূল-এসএফআইয়ের বচসা

প্রতিবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্প তৈরি করে এসএফআই। এবার ও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার এই ক্যাম্প নিয়ে তুমুল অশান্তি হল বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে। এসএফআইয়ের অভিযোগ, তাদের ক্যাম্প করতে বাধা দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

পরীক্ষাকেন্দ্রের বাইরে ক্যাম্প করা নিয়ে মাধ্যমিকের প্রথমদিনেই তৃণমূল-এসএফআইয়ের বচসা

শেষ আপডেট: 2 February 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শুক্রবার থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য এসএফআইয়ের তৈরি হেল্প ক্যাম্প নিয়ে উত্তেজনা ছড়াল বর্ধমানের বিদ্যার্থী গার্লস স্কুলের সামনে। বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলার ও এসএফআই কর্মীরা। পরে অবশ্য নির্দিষ্ট সময়েই শেষ হয় ক্যাম্প।

প্রতিবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্প তৈরি করে এসএফআই। এবার ও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার এই ক্যাম্প নিয়ে তুমুল অশান্তি হল বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে। এসএফআইয়ের অভিযোগ, তাদের ক্যাম্প করতে বাধা দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, “রাজ্য সরকারের অবিবেচনার কারণে পরীক্ষার সময় এবার দু'ঘন্টা এগিয়ে আনা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা খুব সমস্যায় পড়েছে। তাদের পাশে থাকার জন্য গোটা জেলাতেই প্রতিবারের মতো এবারেও পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে হেল্প ক্যাম্প করা হয়েছে। কিন্তু ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সি এসে ক্যাম্পের সামনে  হম্বিতম্বি করেন। তাদের উঠিয়ে দিতে চান। আমাদের ছেলেমেয়েরা চোখে চোখ রেখে প্রতিবাদ করে। কেউ সরে যায়নি। ফলে নির্দিষ্ট সময়েই ক্যাম্প শেষ হয়েছে।” 

তবে এসএইআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর সনৎ বক্সী। তাঁর দাবি, ক্যাম্প করতে কেউ বাধা দেয়নি। তিনি বলেন “এসএফআই গেট আটকে লিফলেট বিলি করছিল। এতে অভিভাবকরা অসন্তুষ্ট হচ্ছিলেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশকে বলি ওদের সরিয়ে দিতে। এটা আমার ওয়ার্ড। কোনও অভিযোগ পেলে আমি তো আসতেই পারি।”


```