Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অস্ট্রেলিয়ার তরুণীকে খুন করে পালিয়েছিল প্রবাসী ভারতীয়, ৪ বছর পর গ্রেফতার করল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় ২৪ বছর বয়সি এক তরুণীকে খুন করার অভিযোগ উঠেছিল সেখানকার এক প্রবাসী ভারতীয়ের (Indian Nurse) বিরুদ্ধে। তাকে ধরে দিতে পারলে বিপুল টাকা পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। খুনের পর ৪ বছর ফেরার থাকার পর অবশেষে

অস্ট্রেলিয়ার তরুণীকে খুন করে পালিয়েছিল প্রবাসী ভারতীয়, ৪ বছর পর গ্রেফতার করল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 25 November 2022 16:16

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় ২৪ বছর বয়সি এক তরুণীকে খুন করার অভিযোগ উঠেছিল সেখানকার এক প্রবাসী ভারতীয়ের (Indian Nurse) বিরুদ্ধে। তাকে ধরে দিতে পারলে বিপুল টাকা পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। খুনের পর ৪ বছর ফেরার থাকার পর অবশেষে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

অভিযুক্তের নাম রাজবিন্দর সিং। ৩৮ বছর বয়সি ওই যুবক অস্ট্রেলিয়ায় (Australia) নার্সের কাজ করত। সেখানে তার স্ত্রী এবং সন্তানরা রয়েছে। ২০১৮ সালের ২২ অক্টোবর কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেটি সমুদ্র সৈকতে পশুপ্রেমী তোয়া কর্ডিংলির (Toyah Cordingley murder) মৃতদেহ উদ্ধার করা হয়। সৈকতের বালির মধ্যেই অর্ধেক পোঁতা অবস্থায় পড়ে ছিল তোয়ার রক্তাক্ত মৃতদেহ। পাশেই বাঁধা ছিল তরুণীর পোষা কুকুর।

সেই ঘটনার তদন্তে নেমে কুইন্সল্যান্ড পুলিশ রাজবিন্দরের খোঁজ পায়। তদন্তে জানা যায়, ২১ তারিখ পোষা কুকুর নিয়ে সৈকতে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময়ই যৌন আক্রোশ বশত তোয়াকে খুন করা হয়েছে বলে দাবি করেন গোয়েন্দারা। পুলিস জানায়, খুনের পরেই অস্ট্রেলিয়া থেকে পালিয়ে ভারতে চলে এসেছিল রাজবিন্দর।

তোয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। কুইন্সল্যান্ড পুলিশ খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। রাজবিন্দরের সন্ধান পেতে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কুইন্সল্যান্ড পুলিশ। চুক্তি হয়, অভিযুক্তকে খুঁজে পেল অস্ট্রেলিয়ার পুলিশের হাতে তুলে দেবে ভারত।

এরপরেই আদতে পাঞ্জাবের বুত্তর কলান গ্রামের বাসিন্দা রাজবিন্দরের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। দীর্ঘ চার বছর ধরে তদন্ত চালানোর পর অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাকে এরপর কুইন্সল্যান্ডে ফেরত পাঠানো হবে। সেখানেই পরবর্তী বিচার প্রক্রিয়া চলবে। সত্যিই সে যৌন আক্রোশ থেকেই তোয়াকে খুন করেছিল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা শুধুমাত্র রাজবিন্দরকে জিজ্ঞাসাবাদ করেই জানা সম্ভব, দাবি পুলিশের।

স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় পরিবারে কাছে ফিরলেন বৃদ্ধা


```