Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'কালীঘাটের দুর্গা একাই একশো, বিয়াল্লিশে ৪২ বুঝে নেবেন’, বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করা হয়েছে দেবী দুর্গার সঙ্গে। এমন অভিনব তুলনা করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। 

'কালীঘাটের দুর্গা একাই একশো, বিয়াল্লিশে ৪২ বুঝে নেবেন’, বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

শেষ আপডেট: 5 November 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো, অশোকনগর: রাজনীতির অঙ্গনে বিরোধীপক্ষকে বাক্যবাণে বিদ্ধ করা  নতুন নয়। আমজনতাকে বার্তা দেওয়ার জন্য কদর্য ভাষা ব্যবহার, অশালীন মন্তব্য রাজনীতির রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক থেকে জাতীয় রাজনীতি, সব জায়গাতেই একই দৃশ্য।  তারই মধ্যে কিছু মন্তব্য বেশ চমকপ্রদও হয় বৈকি! ঠিক যেমন এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করা হয়েছে দেবী দুর্গার সঙ্গে। এমন অভিনব তুলনা করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। 

দুর্গাপুজোর পর জনসংযোগ বাড়াতে রাজ্য জুড়ে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। দলনেত্রীর নির্দেশে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের শহিদ সদনে ছিল টাউন তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন নারায়ণ গোস্বামী হুঁশিয়ারি দেন, "তৃণমূলের সব বিধায়ক, সাংসদকে জেলে দিক। আমার কালীঘাটের একা দুর্গা একাই একশো। তিনি ৪২-এ ৪২ করে দেবেন।” একইসঙ্গে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি প্রমাণিত বলেও উল্লেখ করেছেন বিধায়ক।

পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি নেতৃত্বও। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর মতে,  এই মুহূর্তে তৃণমূলের কংগ্রেসের কোনও নেতা-মন্ত্রী, বিধায়ক বা সাংসদের কোনও বক্তব্যের গ্রহণযোগ্যতা নেই। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "মানুষ তৃণমূলের বিসর্জনের অপেক্ষা করছে। এ ধরনের অনেক হুমকির সঙ্গে আমরা অভ্যস্ত, পরিচিত আছি। আসলে দলের মধ্যে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের যার যত হুমকি শুনবেন, তাঁদেরই বিজেপি নেতাদের কাছে গভীর রাতে ফোন আসে।" 

প্রসঙ্গত, এর আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়েও নারায়ণ গোস্বামীকে সরব হতে দেখা গিয়েছিল। সেসময় বিজেপির চক্রান্তকেই দায়ী করেছিলেন তিনি। ইডি, সিবিআইকে ব্যবহার করে একে একে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অশোকনগরের বিধায়ক। এবার তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কালীঘাটের দুর্গা’ বলে সম্বোধন করলেন। উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও প্রতিক্রিয়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


```