Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল: হুমায়ুন কবীর

২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের অভিষেক হবে? বর্তমান স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন?

অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল: হুমায়ুন কবীর

হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 November 2024 09:25

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা। এবার অভিষেকের নেতৃত্বের পক্ষে সওয়াল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার কথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষরা।

এর আগে তৃণমূলের সৌগত রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা। কিন্তু ডে টু ডে দল চালানোর জন্য একজনকে দরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌগতর আগে ৭ নভেম্বর কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কাণ্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্বে চলতে থাকুক আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।'

যদিও এ ব্যাপারে সিপিএমের সুজন চক্রবর্তী বলেছেন, 'মুখ্যমন্ত্রী চান বা না চান দরজায় এসে ঠকঠক করছে পিসি আমি এসে গেছি। তৃণমূলের লোকেরা বলছে মমতার চেয়ে ভাইপো অনেক শক্তিশালী। কাজের কাজ কিছুই হবে না। শুধু ডেপুটি সিএম বা আরও বড় নেতা করার মধ্য দিয়ে ডায়মন্ড হারবার মডেলের তোলাবাজি এবং লুঠ, পশ্চিমবাংলায় চালু করার চেষ্টা চলছে।'

২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের অভিষেক হবে? বর্তমান স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন? সেই দিকেই রয়েছে সকলের নজর। 


```