.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 February 2025 14:13
দ্য ওয়ান ব্যুরো: বীরভূমে (Birbhum) বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বীরভূমের মুরারাই থানা এলাকার ঘটনা।
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে। অভিযোগ, ধর্ষণের পর নির্যাতিতার পরিবারকে থানায় গেলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পরে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত নেতা ফেরার। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা মহিলা কথা বলতে পারেন না। কানেও শুনতে পান না। মঙ্গলবার সন্ধেয় তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগ নিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে মহিলা ইশারায় তাঁদের পুরো ঘটনা জানান। অভিযোগ, এরপরই অভিযুক্ত নেতার দলবল এসে শাসিয়েও যায়। তবে তাতে ভয় না পেয়ে থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
এবিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, "তৃণমূল মানেই সমাজবিরোধী। পুলিশ কোনও পদক্ষেপ না করলে আমরা আদালতে যাব। এই নির্যাতনের শেষ দেখতে চাই।" এ ব্যাীপারে অবশ্য তৃণমূলের জেলা নেতাদের কারও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।