Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

'আমার স্বামীকে রড দিয়ে মেরেছে তৃণমূলের ব্লক সভাপতির দাদা', অভিষেককে নালিশ মহিলার

পুলিশের (Police) কাছে গিয়েও নাকি কোনও সুরাহা মেলেনি— এই দাবি তুলে ধরে মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলেই কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা।

'আমার স্বামীকে রড দিয়ে মেরেছে তৃণমূলের ব্লক সভাপতির দাদা', অভিষেককে নালিশ মহিলার

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 January 2026 20:42

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের (Police) কাছে গিয়েও নাকি কোনও সুরাহা মেলেনি— এই দাবি তুলে ধরে মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলেই কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। কাঁপা গলায় অভিষেকের কাছে তাঁর অনুরোধ, “আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান।” হাতে তুলে দিলেন একটি খামও।

ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রস্তুতিতে জেলা সফরে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার মালদহে তাঁর সভা ছিল। সেখানে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা শোনার পাশাপাশি সামনে এল দলের অন্দরেই এক গুরুতর অভিযোগ।

সভায় হাজির হয়ে ওই মহিলা অভিযোগ করেন, খোদ তৃণমূলেরই (TMC) এক ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে তাঁর স্বামীর উপর মারধরের অভিযোগ রয়েছে। কান্নাভেজা গলায় তিনি জানান, তাঁর নাম তৌহিদা রহমান। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকায়। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিচার-ইন-চার্জ।

তৌহিদার অভিযোগ, সম্প্রতি ফের টিচার-ইন-চার্জের দায়িত্ব পাওয়ায় ক্ষোভ থেকে তাঁর স্বামীকে ঘরে আটকে রেখে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত হিসেবে তিনি নাম করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতির দাদা আনারুল আলমের।

মহিলার দাবি, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা হয়নি। শেষমেশ ন্যায়বিচারের আশায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এসে তাঁর দ্বারস্থ হন।

বস্তুত, মালদহে নির্বাচনী সভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণের সুর চড়ান বিজেপির পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নাম উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ওই সাংসদ আদৌ কী ভূমিকা নিয়েছেন। পাশাপাশি মালদহ সংলগ্ন মুর্শিদাবাদের এক নিলম্বিত তৃণমূল বিধায়কের প্রসঙ্গ টেনে, যদিও নাম না করেই তাঁর বিরুদ্ধেও কটাক্ষ করেন অভিষেক।

তবে আইপ্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান এবং তা ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূলের অভিষেককে।

আইপ্যাকের সঙ্গে তৃণমূলের (TMC) অঘোষিত ‘দু-নম্বর’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পর্ক মসৃণ। দলের অন্দরে এ তথ্য অজানা নয় যে, ওই পরামর্শদাতা সংস্থা অভিষেকের দফতরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করে। কিন্তু, বৃহস্পতিবার যখন সেই আইপ্যাকের অফিস (ED Raid I-Pac) ও কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain ED) বাড়িতে ইডি হানা দিল, তখন তা নিয়ে টুঁ শব্দটি করলেন না অভিষেক।


```