
শেষ আপডেট: 11 September 2019 08:14
কিন্তু এ বার নিলাম না করে উপহার অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই টাকাও সরকারের সামাজিক কর্মসূচিতেই খরচ হবে বলে জানা গিয়েছে।
কী ধরনের জিনিস বিক্রি করা হবে?
জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে কিছু ধর্মীয় মূর্তি, গরুর মূর্তি। কারুকার্য করা তরোয়াল। হাতে আঁকা মোদীর ছবি ইত্যাদি। এমনকী ফ্রেমে বাঁধানো মোদীর এক ভক্তের লেখা কবিতাও বিক্রি করা হবে অনলাইনে। সার্জিক্যাল স্ট্রাইকের পর ওই কবিতা লিখে পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীকে।
কেন্দ্রে তাঁর প্রথম জমানা থেকেই এ ধরনের চমক দিচ্ছেন প্রধানমন্ত্রী। তা শুরু হয়েছিল তাঁর পিন স্ট্রিপ কোটের নিলাম থেকে। ওই কোটটি নিয়ে বিতর্ক হওয়ায় পরে তা নিলাম করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সরকারের তরফে বলা হচ্ছে, কোন ওয়েব অ্যাডড্রেস থেকে উপহার সামগ্রী বিক্রি করা হবে তা শিগগির ঘোষণা করা হবে।
