Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার বসছে সংসদের এথিক্স কমিটি

এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপির সাংসদ বিনোদ শোনকর বলেছেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। 

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার বসছে সংসদের এথিক্স কমিটি

শেষ আপডেট: 26 October 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে সংসদের এথিক্স কমিটি। কমিটিকেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের ভার দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপির সাংসদ বিনোদ শোনকর বলেছেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। 

বৃহস্পতিবার কমিটি তলব করেছে অভিযোগকারী বিজেপির ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত ডুবে এবং মহুয়ার প্রাক্তন বন্ধু ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রইকে। 

প্রসঙ্গত মহুয়ার এই প্রাক্তন আইনজীবী বন্ধুই নিশিকান্ত দুবেকে চিঠি লিখে অভিযোগ করেন, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, মহুয়া তাঁর সংসদের পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড শিল্পপতি দর্শন হীরানান্দানিকে দেন যাতে তিনি সরাসরি মহুয়ার হয়ে সংসদে প্রশ্ন পাঠাতে পারেন। দর্শন শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তৈরি করে মহুয়ার লগ ইন ব্যবহার করে সরাসরি সংসদে পাঠাতেন বলে অভিযোগ। 

মহুয়া প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, তিনি গৌতম আদনির অনিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগকারী নিশিকান্তকে ভুয়ো ডিগ্রিধারী বলেও পাল্টা আক্রমণ করেন তিনি। 

তবে তাৎপর্যপূর্ণ হল, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের নিষ্ক্রিয় অবস্থান। মহুয়ার ব্যাপারে দলের কোনও বক্তব্য নেই বলে গোড়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। বিজেপি সহ বিরোধীরা তৃণমূলের এই অবস্থান নিয়ে প্রশ্ন তোলার পর জোড়াফুলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন জানান দল সিদ্ধান্ত জানাবে এথিক্স কমিটির বক্তব্য জানার পর। এখন দেখার এথিক্স কমিটি তদন্ত কত দ্রুত শেষ করে। নিশিকান্তদের পর মহুয়াকেও ডাকবে কমিটি। 

তবে এথিক্স কমিটিতে বিষয়টির নিষ্পত্তি হলেই বিতর্কের অবসান ঘটবে না। মহুয়া দিল্লি হয় কোর্টে বিজেপি সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আবার নিশিকান্ত লোকপালের কাছেও মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। লোকপাল অভিযোগের তদন্তে সিবিআই সহ যে কোনও এজেন্সিকে অভিযোগের তদন্তভার দিতে পারে।


```