Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

এক মাসে আট বার, কিশোরের প‌িছু নিয়ে একই সাপ বারবার কামড়ে যাচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: সত্যিই অবাক হওয়ার মতো কাণ্ড। ওই কিশোরকে যেন টার্গেট করে রেখেছে সাপটি। তা না হলে একই সাপ বারবার তাকে ছোবল মারতে আসবে কেন? এমন প্রশ্ন ওই কিশোরের পরিবার থেকে গ্রামবাসীদের মনে। আরও পড়ুন করোনার যম লড়াকু টি-কোষ পরীক্ষার নতুন পদ

এক মাসে আট বার, কিশোরের প‌িছু নিয়ে একই সাপ বারবার কামড়ে যাচ্ছে

শেষ আপডেট: 1 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সত্যিই অবাক হওয়ার মতো কাণ্ড। ওই কিশোরকে যেন টার্গেট করে রেখেছে সাপটি। তা না হলে একই সাপ বারবার তাকে ছোবল মারতে আসবে কেন? এমন প্রশ্ন ওই কিশোরের পরিবার থেকে গ্রামবাসীদের মনে।

আরও পড়ুন

করোনার যম লড়াকু টি-কোষ পরীক্ষার নতুন পদ্ধতি আবিষ্কার দুই ভারতীয় ডাক্তারের, সায় দিল স্বাস্থ্যমন্ত্রক

উত্তরপ্রদেশের বস্তি জেলার এক গ্রামে এমনই আজবকাণ্ড ঘটছে। গত এক মাসে একটি সাপ এক কিশোরকে মোট আটবার কামড়েছে। তবে প্রতিবারই কপাল জোরে ওই কিশোর প্রাণে বেঁচেছে। রামপুর গ্রামের যশরাজ মিশ্র নামে ওই কিশোরকে গত সপ্তাহেও একবার কামড়ায় সাপটি। তার পরিবার ও গ্রামবাসীদের বক্তব্য, একই সাপ বারবার ছোবল মারছে। চিন্তিত চিকিৎসকরাও। উপায় না দেখে, পরিবারের পক্ষে এখন ওঝার উপরেই ভরসা করা হচ্ছে। কিশোর যশরাজের বাবা চন্দ্রমৌলী মিশ্র জানিয়েছেন, একই সাপ পরপর তিন বার কামড়ানোর পরে বিষয়টা নিয়ে চিন্তা বাড়ে। ছেলেকে তিনি দূরের গ্রাম বাহাদুরপুরে এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন। আশ্চর্যের বিষয়, সাপটি সেখানেও চলে যায়। যশরাজ সেখানে সাপটাকে দেখতে পেয়ে পালাতে গিয়েও কামড় খায়। ফের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে হয় যশরাজকে। সে শেষবার কামড় খেয়েছে গত ২৫ অগস্ট। ১৭ বছরের কিশোর অষ্টমবার সাপের ছোবল খাওয়ার পরে পরিবারের লোকেরা আর শুধু চিকিৎসকের উপরে ভরসা করেননি। গ্রামের চিকিৎসককে দেখানোর পাশাপাশি ওঝার কাছেও নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করা হয়। যশরাজের বাবা চন্দ্রমৌলী মিশ্রর বক্তব্য, "আমরা বুঝতে পারছি না ছেলেকে কেন বারবার টার্গেট করছে ওই সাপটি। মানসিক ভাবেও যশরাজ বেশ বিদ্ধস্ত। সব সময়ে সাপের ভয় পাচ্ছে। এর জন্য সাপের পুজো দেওয়া থেকে ওঝা ডেকে ঝারফুঁক করা কিছুই বাদ দেওয়া হয়নি। কিন্তু কোনও কিছুতেই ফল দিচ্ছে না।" আবার কবে ওই সাপ এসে যশরাজকে ছোবল মারবে সেই ভয়ে ভয়ে রয়েছে ও কিশোর ও তার পরিবারের সব্বাই।

```