Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গুলিতে নিহত টাটার ম্যানেজার

দ্য ওয়াল ব্যুরো : গত অগাস্টে ছাঁটাই হয়েছিলেন টাটা স্টিলের এক কর্মী । শুক্রবার বিকালে ফরিদাবাদে টাটার অফিসে ঢুকে এক সিনিয়ার ম্যানেজারকে গুলি করে মারলেন তিনি । খুনিকে এখনও ধরা যায়নি। ফরিদাবাদ ও তার আশপাশে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ । ২০

গুলিতে নিহত টাটার ম্যানেজার

শেষ আপডেট: 9 November 2018 17:53

দ্য ওয়াল ব্যুরো : গত অগাস্টে ছাঁটাই হয়েছিলেন টাটা স্টিলের এক কর্মী । শুক্রবার বিকালে ফরিদাবাদে টাটার অফিসে ঢুকে এক সিনিয়ার ম্যানেজারকে গুলি করে মারলেন তিনি । খুনিকে এখনও ধরা যায়নি। ফরিদাবাদ ও তার আশপাশে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ । ২০১৫ সালে টাটা কোম্পানিতে চাকরিতে ঢুকেছিলেন বিশ্বাস পাণ্ডে । এখন তাঁর বয়স ৩২ । বাড়ি এলাহাবাদে । এদিন তিনি হরিদ্বারের বাটা রোডে টাটা স্টিলের কারখানায় ঢোকেন । সিনিয়র ম্যানেজার অরিন্দম পালকে লক্ষ করে চার-পাঁচটি গুলি চালান । গুলির শব্দ পেয়ে ছুটে আসেন অন্য কর্মীরা । তাঁরা অরিন্দমকে নিয়ে যান হাসপাতালে । সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । স্থানীয় মুজেসর থানার তরফে স্টেশন হাউস অফিসার অশোক কুমার বলেন, হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছিলাম, টাটার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আমরা হাসপাতালে পৌঁছনোর আগেই তিনি মারা যান । হত্যাকারীর সন্ধানে তল্লাশি চলছে । টাটা স্টিল প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অরিন্দম পালের পরিবারকে আমরা গভীর সহানুভুতি জানাচ্ছি । এই সংকটের সময় তাঁদের প্রতি পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করছি । অরিন্দম পালের বয়স ছিল ৪০ । তাঁর স্ত্রী, কন্যা ও মা-বাবা আছেন । হত্যাকারী বিশ্বাস পাণ্ডে অরিন্দমকে কেন হত্যা করলেন পুলিশ জানতে পারেনি । তবে তাদের ধারণা, হয়তো বিশ্বাসের মনে ধারণা জন্মেছিল, তাঁর চাকরি থেকে ছাঁটাই হওয়ার জন্য অরিন্দম দায়ী । ছবি এএনআইয়ের সৌজন্যে

```