Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ার ডাক শুভেন্দুর, পুলিশ গ্রামে ঢুকলে শাঁখ বাজানোর পরামর্শ

পুলিশি অত্যাচারের প্রতিবাদে নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গ্রামবাসীদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও রকম নোটিস ছাড়া গ্রামে পুলিশ ঢুকতে দেখলে শাঁজ বাজিয়ে সকলকে সচেতন করুন।

নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ার ডাক শুভেন্দুর, পুলিশ গ্রামে ঢুকলে শাঁখ বাজানোর পরামর্শ

শেষ আপডেট: 7 February 2024 15:08

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি অত্যাচারের প্রতিবাদে নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গ্রামবাসীদের উদ্দেশে তাঁর পরামর্শ, কোনও রকম নোটিস ছাড়া গ্রামে পুলিশ ঢুকতে দেখলে শাঁজ বাজিয়ে সকলকে সচেতন করুন।

পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বিজেপি কর্মীদের উপরে পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে বুধবার ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন। শুভেন্দুকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধে তাঁদের উপর পুলিশি নির্যাতন হচ্ছে। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।

 তাঁদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামের কায়দায় প্রতিরোধ গড়ে তুলুন। কোনও রকম নোটিস ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

প্রসঙ্গত, শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আইনি কী পদক্ষেপ নেওয়া যায়, তা স্থানীয় নেতৃত্বকে খোঁজখবর করে দেখতে বলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৭ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কয়েকশো একর চাষযোগ্য জমি জোর করে শিল্প সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। রাস্তা কেটে পুলিশের গতিরোধের চেষ্টা করা হয়েছিল।


```