
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 March 2024 22:11
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় কপালে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, চোট গুরুতর। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
বিষয়টি জানতে পারার পরই সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে সুকান্ত লিখেছেন, "মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য করি। আশাকরি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা সেই প্রার্থনা করছি।"
Wishing CM @MamataOfficial a speedy recovery. Our prayers are with her for a quick return to good health... pic.twitter.com/6ysCgl9I2t
— Dr. Sukanta Majumdar ( মোদীজির পরিবার ) (@DrSukantaBJP) March 14, 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন দেশের উপ রাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। তিনিও টুইটে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা্র খোঁজও নিয়েছেন তিনি।
Hon’ble Vice President of India, Shri
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) March 14, 2024
Jagdeep Dhankar has inquired about the health of the Hon’ble Chief Minister of West Bengal, Ms Mamata Banerjee, expressing his deep anguish and wishing speedy recovery.
অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের তরফেও মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানও।
বৃহস্পতিবার রাত ঠিক সওয়া ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর কপালে চোটের কথা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
সূত্রের খবর, এদিন গড়িয়াহাটের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই কোনওভাবে পা স্লিপ করে পড়ে যান তিনি। তারই জেরে কপালে গুরুতর চোট লাগে। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি দল বা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
তবে এসএসকেএম সূত্রের খবর, কপালে গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যে রক্তক্ষরণ বন্ধ করেছেন চিকিৎসকরা। দ্রুত তাঁর সিটি স্ক্যান এবংএমআরআই করা হচ্ছে।