Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

পোলিও-পায়েই ইতিহাস লিখলেন সুধীর! প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা এল কমনওয়েলথ গেমসে

দ্য ওয়াল ব্যুরো: চার বছর বয়েসে পোলিও আক্রান্ত হন, সেই থেকে হাঁটাচলা বন্ধ। বাবা-মায়ের কোলে, কিংবা হুইলচেয়ারে তাঁর জীবন কাটে। কিন্তু তাঁর এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফেলেছেন তিনি। থেমে যাননি বরং প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন। সেই ল

পোলিও-পায়েই ইতিহাস লিখলেন সুধীর! প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা এল কমনওয়েলথ গেমসে

শেষ আপডেট: 5 August 2022 06:38

দ্য ওয়াল ব্যুরো: চার বছর বয়েসে পোলিও আক্রান্ত হন, সেই থেকে হাঁটাচলা বন্ধ। বাবা-মায়ের কোলে, কিংবা হুইলচেয়ারে তাঁর জীবন কাটে। কিন্তু তাঁর এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফেলেছেন তিনি। থেমে যাননি বরং প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন। সেই লড়াইয়ের ফসল পেলেন ২৭ বছরের সুধীর। কমনওয়েথ গেমসে (Commonwealth Games 2022) বৃহস্পতিবার মধ্য রাতে ইতিহাস লিখেছেন তিনি। প্যারা পাওয়ার লিফটিংয়ে (Para-Powerlifting) স্বর্ণ পদক জয় তাঁর।

চলতি গেমসে ভারোত্তোলন বিভাগে একাধিক সাফল্য এসেছে। এখনও পর্যন্ত ভারত এই বিভাগেই ১০টি পদক জিতেছে। তার মধ্যে সুধীরের পদক নিয়ে তিনটি সোনা এসেছে। তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

এদিনের ম্যাচে প্রথম প্রয়াসে তোলেন ২০৮ কিলো, দ্বিতীয় প্রয়াসে তোলেন ২১২ কিলো ওজন। তৃতীয় প্রয়াসে ২১৭ কিলো ওজন তুলতে ব্যর্থ হলেও ততক্ষণে সোনা নিশ্চিত করে গেছেন সুধীর। মোট ১৩৪.৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকেন তিনি।

হরিয়ানার কৃষক পরিবারের ছেলে সুধীর (Sudhir)। ছোট থেকেই জীবনে সংগ্রাম চালাচ্ছে। খেলাধুলার প্রতি তাঁর টান ছোট থেকেই। পোলিও তাঁকে কাবু করতে পারেনি। ২০১৩ সাল থেকে ভারোত্তোলনে নিজের কেরিয়ার শুরু করেন তিনি।

২০১৬ সালে জাতীয় স্তরে সোনা যেতেন তিনি। ২০১৮ সালে জাকার্তাতে প্যারা এশিয়ান গেমসে ব্রোঞ্জ যেতেন সুধীর। বাবার সান্নিধ্যে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। কিন্তু, যখন সাফল্য পেতে শুরু করলেন তখনই বাবাকে হারালেন তিনি। সেই দুঃখ জয় করে ফের ফিরে আসেন তিনি। 'স্ট্রং ম্যান অব ইন্ডিয়া' সুধীর এবার চমক দেখালেন বিশ্ব মঞ্চে। কমনওয়েলথ গেমসে তাঁর সোনা বুঝিয়ে দিল প্রতিবন্ধকতা শুধু শব্দ মাত্র।

চলে গেলেন ফুটবলার নারিন্দার থাপা, ময়দানে শোকের ছায়া


```