Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

সুবোধের আরও এক শাগরেদকে ব্যারাকপুরে আনল সিআইডি, ব্যবসায়ীর উপর হামলায় জড়িত

ব্যারাকপুরের ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ব্যবহৃত দুটি বাইক ও আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল।

সুবোধের আরও এক শাগরেদকে ব্যারাকপুরে আনল সিআইডি, ব্যবসায়ীর উপর হামলায় জড়িত

সুবোধ সিং

শেষ আপডেট: 7 July 2024 19:02

দ্য ওয়াল ব্যুরো: সুবোধ সিংয়ের আরও এক শাগরেদকে ব্যারাকপুরে আনল সিআইডি। সূত্রের খবর, সাহিল সিং নামে এই যুবক ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর হামলা চালানোর ঘটনায় জড়িত। বিহারের বেউড় জেল থেকে তাকে আনা হয়েছে। এর আগে সুবোধের আরও এক সঙ্গী রোশনকে নিজেদের হেফাজতে নেয় সিআইডি। 

তদন্তকারীরা জানতে পেরেছে, সুবোধ ছোটো ছোটো দল গড়ে অপরাধের জাল বিছিয়ে ছিল। সেই দলের সদস্য ছিল সাহিল ও রোশন। ব্যারাকপুরের ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ব্যবহৃত দুটি বাইক ও আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। ঘটনায় অভিযুক্ত আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই সাহিলের নাম পায় পুলিশ। তদন্তকারীদের কাছে এটা এখন পরিষ্কার যে গ্যাংস্টার সুবোধ সিং জেলে বসে তোলা চেয়ে ব্যবসায়ীদের হুমকি দিত।  

কয়েকদিন আগেই সুবোধ সিং আরও এক শাগরেদ রোশন ওরফে তাঁতিয়াকেও বাংলায় নিয়ে আসে সিআইডি। তাকেও বিহারের বেউড় জেল থেকে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল রোশনকে। আপাতত সে সিআইডি হেফাজতে রয়েছে।

সিআইডি সূত্রে জানাগিয়েছে, গত ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকেও তোলা চেয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছিল এই রোশনই। সুবোধের নির্দেশেই রোশন ফোনে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছিল সে। একই সঙ্গে মণীশ শুক্লা খুনে অভিযুক্ত রোশন। সুবোধ ও তার শাগরেদরা কীভাবে বেউর জেল থেকে নেটওয়ার্ক চালাত সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। 


```