Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

টেস্টে ফেল, অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিক দিতে এসে ছাত্র পাকড়াও

টেস্টে পাশ করতে পারেনি। অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! ঘটনায় হইচই পড়ল উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে।

টেস্টে ফেল, অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিক দিতে এসে ছাত্র পাকড়াও

শেষ আপডেট: 2 February 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টেস্টে পাশ করতে পারেনি। অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! ঘটনায় হইচই পড়ল উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলে।

উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি। ওই ছাত্র  নিয়মিত স্কুলেও যেত না বলেও অভিযোগ। অথচ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলে আসে সে। যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রের গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। অ্যাডমিট কার্ড চেক করতে গিয়েই বিষয়টি নজরে আসে পরীক্ষকদের।

এরপরেই স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়। ভদ্রকালী স্কুলে এসে তারা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন। তারপরে ওই ছাত্রকে আর পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, “ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। টেস্টে পাশও করেনি। স্বাভাবিকভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা নয়। তাই অ্যাডমিট কার্ড আসার প্রশ্নই নেই।” হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান, ওই ছাত্র টেস্টে পাশ করেনি। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।


```