Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

চেন টানার প্রবণতা ঠেকাতে কড়া পদক্ষেপ রেলের! ৭ মাসে হাজতবাস ২০৫২ জনের

রেলের চেন টানার প্রবণতা ঠেকাতে এবার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল।

চেন টানার প্রবণতা ঠেকাতে কড়া পদক্ষেপ রেলের! ৭ মাসে হাজতবাস ২০৫২ জনের

শেষ আপডেট: 23 November 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: রেলের চেন টানার প্রবণতা ঠেকাতে এবার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। কোনও যাত্রী কারণ ছাড়াই ট্রেনের চেন টানলে তৎক্ষণাৎ তাকে যাতে গ্রেফতার করা হয়, সেই বিষয়ে সম্প্রতি আরপিএফ এবং রেলের আধিকারিকদের কাছে এসে পৌঁছেছে নির্দেশ। শুধু গ্রেফতার নয়, একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হচ্ছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “অকারণে চেনের ট্রেন টানার ফলে বহু সময়ই পরিষেবা বিঘ্নিত হয়। একই সঙ্গে ঘটনার জেরে ঝুঁকির মুখে পড়ে রেলের নিরাপত্তা। তাই চেন টানার প্রবণতা ঠেকাতে আরপিএফ এবং রেলের আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, চেন টানার ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে গ্রেফতার ও জরিমানা করতে হবে।”

রেল সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত অভিযান চালিয়ে রেলের অ্যালার্ম চেন টানার অভিযোগে ২ হাজার ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানা বাবদ আদায়কৃত অর্থের পরিমাণ ৯ লাখ ৬ হাজার ৭০০ টাকা। রেল সূত্রের খবর, চেন টানার ৩৮টি কেস অমীমাংসিত রয়েছে। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই এই তৎপরতা।

রেলের এক কর্তা বলেন, “অনেকেই নিজেদের বাড়ির কাছে নামার জন্য চেনের ট্রেন টেনে দেন। আচমকা এভাবে ট্রেনের চেন টেনে দেওয়ার ফলে রেলের গতিপথ অবরুদ্ধ হয়ে যায়। কারণ, চেন টানার কারণ সম্পর্কে নিশ্চিত হতে অনেকটা সময় চলে যায়। ফলে সংশ্লিষ্ট আপ বা ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।”


```