Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

বিয়ের প্রস্তাবে ‘না’, রাস্তার মাঝে সহপাঠীর গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল তরুণ

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়। দাউদাউ করে জ্বলছেন এক তরুণী। মাটিতে শুয়ে গড়গড়ি দিয়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছেন। রাস্তার মাঝে এমন বীভৎস দৃশ্য দেখে ততক্ষণে থমকে গেছে ট্রাফিক। পথচারীরা যতক্ষণে ছুটে গিয়ে আগুন নেভালেন, তরুণীর দেহের

বিয়ের প্রস্তাবে ‘না’, রাস্তার মাঝে সহপাঠীর গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল তরুণ

শেষ আপডেট: 26 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়। দাউদাউ করে জ্বলছেন এক তরুণী। মাটিতে শুয়ে গড়গড়ি দিয়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছেন। রাস্তার মাঝে এমন বীভৎস দৃশ্য দেখে ততক্ষণে থমকে গেছে ট্রাফিক। পথচারীরা যতক্ষণে ছুটে গিয়ে আগুন নেভালেন, তরুণীর দেহের বেশিরভাগ অংশই ঝলসে গেছে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তেলঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় এই ঘটনা ঘটেছে বুধবার সকাল ৯টা নাগাদ। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম রাভালি। বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত তারই সহপাঠী। নাম অন্বেষ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তরুণ জানিয়েছে, রাভালিকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল সে। তবে তরুণী তাতে বিশেষ পাত্তা দেয়নি। এ দিন কলেজ যাওয়ার পথে নয়িম নগরের কাছে ফের রাভালিকে পাকড়াও করে সে। রাস্তার মাঝেই বিয়ের প্রস্তাব দেয়। তরুণী না করলে, তার সঙ্গে একচোট কথা কাটাকাটি হয়। অন্বেষ জানিয়েছে, বান্ধবীকে ‘শাস্তি’ দিতে আগে থেকেই ব্যাগে পেট্রল ভর্তি বোতল রেখেছিল সে। রাভালি না করার মুহুর্তে সেই পেট্রল সে ঢেলে দেয় তরুণীর গায়ে। তারপর আগুন ধরিয়ে দেয়। তরুণীকে জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করে তাঁকে ওয়ারাঙ্গলের এমজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই তরুণ এলাকা ছেড়ে পালায়। পরে তাকে পাকড়াও করে পুলিশ। অন্বেষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৩৫৪ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

```