Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

SSC: শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় চাকরিহারারা, সাক্ষাতের আশ্বাসে ওঠে অবস্থান

রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই চাকরিহারারা। কিন্তু ব্রাত্য সেই সময়ে বাড়িতে ছিলেন না। তাঁর দেখা না পেয়ে মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রতিবাদীরা।

SSC: শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় চাকরিহারারা, সাক্ষাতের আশ্বাসে ওঠে অবস্থান

ফাইল ছবি

শেষ আপডেট: 26 April 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC Case) ‘যোগ্য’ তালিকায় তাঁদের নাম নেই। এমন শিক্ষকদের একাংশ শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন। কিন্তু তাঁদের এই ধর্না বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশি আশ্বাসে কয়েক ঘণ্টার মধ্যেই তা উঠে যায়। 

রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই চাকরিহারারা। কিন্তু ব্রাত্য সেই সময়ে বাড়িতে ছিলেন না। তাঁর দেখা না পেয়ে মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রতিবাদীরা। পরে পুলিশ এসে তাঁদের আশ্বাস দেয় যে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের আর্জি পৌঁছে দেওয়া হবে। এর কিছু পরেই খোদ শিক্ষামন্ত্রীর তরফে বার্তা আসে তাঁদের কাছে। তিনি জানান, আগামী সোমবার তিনি তাঁদের সঙ্গে দেখা করবেন। এরপরই সেই ধর্না-অবস্থান তুলে নেন চাকরিহারা শিক্ষকরা। 

এসএসসি-র তরফে প্রথমে জানানো হয়েছিল, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। কিন্তু পরে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন যে, কোনও তালিকা প্রকাশ করা হবে না। আইনি জটিলতা থাকায় তা প্রকাশ করা যাবে না। যদিও পরে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের তালিকা দেখানো হয়। এই প্রতিবাদী শিক্ষকদের সেই 'যোগ্য' তালিকায় নাম নেই। তাতেই ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

চাকরিহারাদের প্রশ্ন, ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত নয়। তার পরেও এসএসসি কী করে তাঁদের ‘অযোগ্য’ বলে বেতন বন্ধ করে দিতে পারে? শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয় নিয়েই আলোচনা করতে চেয়েছিলেন তাঁরা।


```