Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

লড়াই দূরের কথা, হাসতে হাসতে কেপ টাউন জয়ে সিরিজই পকেটে পুরে ফেলল প্রোটিয়ারা

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় অধরা থেকে গেল। সেঞ্চুরিয়নে জয়ের পরে ভাবা গিয়েছিল, ভারতীয় দল টেস্ট সিরিজে জিতেও যেতে পারে। কিন্তু জোহানেসবার্গের হারের ক্ষত যে দলের ক্রিকেটাররা ভুলতে পারেননি, সেটি প্রমাণ হল কেপ টাউনে এসেও। সাত উইকেট

লড়াই দূরের কথা, হাসতে হাসতে কেপ টাউন জয়ে সিরিজই পকেটে পুরে ফেলল প্রোটিয়ারা

শেষ আপডেট: 14 January 2022 11:53

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় অধরা থেকে গেল। সেঞ্চুরিয়নে জয়ের পরে ভাবা গিয়েছিল, ভারতীয় দল টেস্ট সিরিজে জিতেও যেতে পারে। কিন্তু জোহানেসবার্গের হারের ক্ষত যে দলের ক্রিকেটাররা ভুলতে পারেননি, সেটি প্রমাণ হল কেপ টাউনে এসেও। সাত উইকেটে হেরে প্রোটিয়ারা ঘরের মাঠে পিছিয়ে থেকেও সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে। আবারও প্রমাণিত, ঘরের মাঠে ভারত বাঘ হতে পারে বিদেশের বাউন্সি পিচে এই দলই বেড়ালই। একটা টেস্ট ম্যাচ জিততে গেলে সার্বিকভাবে দলকে ভাল খেলতে হয়। ভারসাম্য থাকতে হবে পারফরম্যান্সের ক্ষেত্রেও। গত দুটি টেস্টে ভারতীয় দলের হাল সুবিধের মনে হয়নি। বোলাররা নিজেদের কাজ করলেও ব্যাটাররা ব্যর্থই। ঝুলিতে রান না থাকলে লড়াইয়ের শক্তি আসবে কোথা থেকে! তাও দলের পেসাররা নিজেদের কাজ করে গিয়েছেন। কিন্তু ব্যাটসম্যানদের খেলায় ধারাবাহিকতা ছিল না। https://twitter.com/ESPNcricinfo/status/1481954823788707840 দ্বিতীয় ইনিংসে পুরো ব্যাটিং ইনিংসে ফ্লপ হওয়াই হারের অন্যতম কারণ। ঋষভ পন্থের ১০০ রান ছাড়া বলার মতো কিছু ছিল না। শামি, বুমরারা নিজেদের কাজ করেছেন বলেই লড়াইয়ের মঞ্চ ছিল। কিন্তু প্রতিদিন যেমন রবিবার হয় না, তেমনি দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারেননি বোলাররা। যে কারণে কিগান পিটারসেন, বাভুমারা সহজেই জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য পার করে গিয়েছেন। সব থেকে বড় কথা, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল বিপক্ষ দলকে নিয়ে তেমন হোমওয়ার্কই করেনি। যার খেসারত সহজে হেরে দিতে হল তাদের। বরং দক্ষিণ আফ্রিকা ধরে ধরে ভারতীয়দের নিয়ে কাটাছেঁড়া করেছে। তার মধ্যে প্রোটিয়াদের কিগান পিটারসেন দ্বিতীয় ইনিংসে ১১৩ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়কে নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের আরও এক কেপি (কেভিন পিটারসেনের পরে) দেখালেন তিনিও বড় মঞ্চের তারকা। পাশাপাশি ভ্যান ডার ডুসেনের ৪১ এবং তেম্বা বাভুমার ৩২ রান সহজে দলের জয়কে ত্বরান্বিত করেছেন।

```