Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ন দিনে রাজ্যের ছয় শিশুর দেহে মিলল বার্ড-ফ্লুর জীবাণু, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রোগটি কোনও নির্দিষ্ট একটি অঞ্চলে আর সীমাবদ্ধ নেই। কারণ আক্রান্তদের সম্পর্কে যা তথ্য মিলছে, তাতে তাদের কেউ হাওড়ার বাসিন্দা, আবার কেউ দক্ষিণ ২৪ পরগনার।

ন দিনে রাজ্যের ছয় শিশুর দেহে মিলল বার্ড-ফ্লুর জীবাণু, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

ন'দিনে ছয় শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত। এআই জেনারেটেড ছবি

শেষ আপডেট: 24 July 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা শুরু হলেই প্রতিবছর থাবা বসায় ডেঙ্গি-ম্যালেরিয়া। এবার ভয় ধরাচ্ছে বার্ড ফ্লুও। স্বাস্থ্য দফতরের খবর, মালদহ, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে বার্ড ফ্লু। গত ন'দিনে ছয় শিশুর দেহে এই রোগের জীবাণু মিলেছে। এঁদের মধ্যে দুজন কলকাতার বাসিন্দা। তাদের মধ্যে একজনের চিকিৎসা চলছে পার্কসার্কাসের শিশু হাসপাতালে। জানা গেছে আইসিইউতে ভর্তি রয়েছে ওই শিশুটি। অন্য কোনও হাসপাতালে আর কেউ ভর্তি রয়েছে কিনা সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই স্বাস্থ্য দফতরের কাছে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রোগটি কোনও নির্দিষ্ট একটি অঞ্চলে আর সীমাবদ্ধ নেই। কারণ আক্রান্তদের সম্পর্কে যা তথ্য মিলছে, তাতে তাদের কেউ হাওড়ার বাসিন্দা, আবার কেউ দক্ষিণ ২৪ পরগনার। আবার কলকাতার এন্টালি ও হালতুর দুই শিশুও বার্ড-ফ্লুতে আক্রান্ত বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রোগের খবর আসায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের কর্তারা। 

চলতি বছরেরই জুন মাসে ৪ বছরের এক শিশুর শরীরে মিলেছিল এইচ ৯ এন২ বার্ড ফ্লু ভাইরাস। তিন মাস বাদে এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্ড ফ্লু-তে আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত ওই শিশু অস্ট্রেলিয়ার বাসিন্দা। সূত্রের খবর, কলকাতায় এসে তার শরীরে এইচ৯এন২ ভাইরাস বাসা বেঁধেছিল। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর জ্বরের উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা করা হলে ‘বার্ড ফ্লু’ ভাইরাস ধরা পড়ে। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথার কারণে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল শিশুটি। ভর্তির প্রায় তিন মাস পরে শিশুটি সুস্থ হয়ে ওঠে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৯ সালের পর ভারতেও মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে চলতি বছরেই। পশ্চিমবঙ্গের মালদহ,হাওড়া  দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দা ছয় শিশুর দেহে বার্ড ফ্লুর ভাইরাস মেলায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। 


```