Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থা জারি, সোমবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে যাচ্ছেন শিবসেনা এমপি

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরিয়েছে দিন দশেক আগে। সরকার গঠন করা তো দূরের কথা দিন দিন আরও তীব্র হচ্ছে বিজেপি ও শিবসেনার দ্বন্দ্ব। সোমবার সকালে জানা যায়, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত এদিন সন্ধ্যায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থা জারি, সোমবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে যাচ্ছেন শিবসেনা এমপি

শেষ আপডেট: 4 November 2019 06:06

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল বেরিয়েছে দিন দশেক আগে। সরকার গঠন করা তো দূরের কথা দিন দিন আরও তীব্র হচ্ছে বিজেপি ও শিবসেনার দ্বন্দ্ব। সোমবার সকালে জানা যায়, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত এদিন সন্ধ্যায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে যাচ্ছেন। তিনি রাজ্যপালকে অনুরোধ করবেন, ভোটে যে দলটি সবচেয়ে বেশি আসন পেয়েছে, তাকে সরকার গড়তে ডাকা হোক। অন্যদিকে বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এদিন যাচ্ছেন দিল্লিতে। তিনি দলের সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন। সোমবার সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, “আমরা গোপনে কোনও আলোচনা চালাচ্ছি না। একটা অচলাবস্থা দেখা দিয়েছে। আমরা তার জন্য দায়ী নই। বিধানসভায় সবচেয়ে বড় দল হিসাবে বিজেপিকেই প্রথমে সরকার গড়তে ডাকা উচিত। তারা যদি সরকার গড়তে না পারে, আমরা দাবি জানাব।” গত ২৪ অক্টোবর রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সঞ্জয় রাউত ইতিমধ্যে দু’বার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেখা করবেন। ২৮৮ সদস্য বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫ টি আসন। শিবসেনা পেয়েছে ৫৬ টি। কোনও দল বা জোট মোট ১৪৫ টি আসন পেলে সরকার গঠন করতে পারে। সরকার গড়ার মতো সংখ্যা বিজেপি-শিবসেনা জোটের আছে। কিন্তু ফলপ্রকাশের পরেই শিবসেনা দাবি করে, ৫০-৫০ ফরমুলার ভিত্তিতে সরকার গড়তে হবে। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদটি তাদের ছেড়ে দিতে হবে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেন, মে মাসে লোকসভা ভোটের আগে অমিত শাহ তাঁকে কথা দিয়েছিলেন, ৫০-৫০ ফরমুলায় সরকার গঠন করা হবে। যদিও বিজেপি একথা স্বীকার করেনি। শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় রবিবার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ১৭০ জন বিধায়ক তাদের সমর্থন করছেন। প্রয়োজনে নতুন করে জোট গড়া যেতে পারে। ইতিমধ্যে কংগ্রেস ও এনসিপির সঙ্গে যোগাযোগ করেছে শিবসেনা। গত সপ্তাহে উদ্ধব ঠাকরে ফোনে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন। পওয়ার এদিন সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে।

```