Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

আদিত্য ঠাকরে নন, মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার নেতা হলেন একনাথ শিণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: প্রবীন নেতা একনাথ শিণ্ডেকেই মহারাষ্ট্র বিধানসভায় দলের নেতা নির্বাচিত করল শিবসেনা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের  ছেলে আদিত্য ঠাকরের ইচ্ছাতেই একনাথ শিণ্ডেকে এই পদ দেওয়া হয়েছে। শিবসেনার মুখ্য সচেতক করা হয়েছে সুনীল প্রভুকে। শিবস

আদিত্য ঠাকরে নন, মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার নেতা হলেন একনাথ শিণ্ডে

শেষ আপডেট: 31 October 2019 11:31

দ্য ওয়াল ব্যুরো: প্রবীন নেতা একনাথ শিণ্ডেকেই মহারাষ্ট্র বিধানসভায় দলের নেতা নির্বাচিত করল শিবসেনা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের  ছেলে আদিত্য ঠাকরের ইচ্ছাতেই একনাথ শিণ্ডেকে এই পদ দেওয়া হয়েছে। শিবসেনার মুখ্য সচেতক করা হয়েছে সুনীল প্রভুকে। শিবসেনার পরিষদীয় দলের বৈঠক ছিল বৃহস্পতিবার। সেখানেই এই সিদ্ধান্ত হয়। ঠানের বিধায়ক একনাথ শিণ্ডেই ছিলেন বিগত বিধানসভায় শিবসেনার দলনেতা। তাছাড়া মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার জোট সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। শিবসেনার পরিষদীয় দলের বৈঠকে প্রথমবারের বিধায়ক আদিত্য ঠাকরে তাঁর নাম প্রস্তাব করেন, তাঁকে সমর্থন করেন প্রতাপ শরনায়েক। সূত্রের শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে চাইছিলেন না যে তাঁর ছেলে আদিত্যকে এই দায়িত্ব দেওয়া হোক। দাদারে দলের পরিষদীয় সদস্যদের বৈঠকে উদ্ধব ঠাকরে নিজেও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে কয়েকজন নির্দলও উপস্থিত ছিলেন, তাঁরা শিবসেনাকে সমর্থন করছেন। ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ক্ষমতা বণ্টন নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলছে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ৫৬টি আসনে জেতা শিবসেনা চাইছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হন আদিত্য ঠাকরে। না হলে লিখিত ভাবে বিজেপি তাদের জানাক যে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদটি শিবসেনাকে তারা ছেড়ে দেবে। ক্রমেই বিজেপির উপরে তারা চাপ বাড়াচ্ছিল। ১০৫টি আসনে জয়ী বিজেপি প্রকাশ্যে তেমন কিছু না বললেও, ঠারেঠোরে তারা বুঝিয়ে দিচ্ছিল যে মুখ্যমন্ত্রী পদ তারা ছাড়তে রাজি নয়। তখন নানা বিকল্প নিয়ে গুঞ্জন শুরু হয়, এমনকি শিবসেনাও ইঙ্গিত দেয় যে, তারা নিরুপায় হলে বিকল্প রাস্তা খোলা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ অবশ্য বৃহস্পতিবারই জানিয়ে দেন যে, শিবসেনাকে সঙ্গে নিয়েই তিনি শপথ নেবেন। তখনই স্পষ্ট হয়ে যায় যে শিবসেনার সঙ্গে সমঝোতা প্রায় পাকা করে ফেলেছে বিজেপি। ফড়ণবীশ বুধবার এই ইঙ্গিতও দেন যে, বৃহস্পতিবারই তাদের পরিষদীয় নেতা নির্বাচন করে ফেলবে শিবসেনা। উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ব্যাপারে বিজেপি রাজি থাকলে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনড় ছিল শিবসেনা। এমনকি তারা নিজেদের রাজনৈতিক সততা প্রমাণ করতে হরিয়ানায় বিজেপির সঙ্গে জেজেপির জোট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। এমনকি বিজেপির সঙ্গে না গিয়ে, আলাদা ভাবে শিবসেনার বরিষ্ঠ নেতারা রাজভবনে গিয়ে দেখা করেছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে। তবে বিজেপি-শিবসেনার মধ্যে কী সমঝোতা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনের গল্প: শেষ ট্রাম https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```