Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

সরকারি হাসপাতালের আউটডোরে টিকিট কেটে চোখ দেখালেন হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৮’টা। ঢাকার একটি চক্ষু হাসপাতালের আউটডোরে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Haisna)। নিজেই ১০ টাকার নোট এগিয়ে দিয়ে আউটডোর টিকিট কাটেন প্রধানমন্ত্রী (Prime Minister)। তারপর চলে যান নির্ধারিত চিকিৎসকের কাছ

সরকারি হাসপাতালের আউটডোরে টিকিট কেটে চোখ দেখালেন হাসিনা

শেষ আপডেট: 29 November 2022 10:44

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৮’টা। ঢাকার একটি চক্ষু হাসপাতালের আউটডোরে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Haisna)। নিজেই ১০ টাকার নোট এগিয়ে দিয়ে আউটডোর টিকিট কাটেন প্রধানমন্ত্রী (Prime Minister)। তারপর চলে যান নির্ধারিত চিকিৎসকের কাছে।

ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত এই চিকিৎসা কেন্দ্রটি হল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। শেখ হাসিনা বহু বছর যাবৎ এখানে চোখের চিকিৎসা করাচ্ছেন। বছরে দু’বার তিনি আসেন রুটিন পরীক্ষা নিরীক্ষার জন্য। প্রতিবারই আউটোডোরের টিকিট নিজেই কাটেন।

চোখ দেখিয়ে বেরনোর সময় হাসপাতালে অপেক্ষমান রোগী, তাঁদের পরিজন এবং চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের অনুরোধে তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন হাসিনা। প্রধানমন্ত্রী আসবেন বলে আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে হাসপাতাল চত্বরে অন্য রোগীদের যাতে সমস্যা না হয়, সে জন্য প্রধানমন্ত্রীকে চারপাশে নিরাপত্তা রক্ষীদের তেমন ভিড় ছিল না।

পেঁয়াজ বেচতে ৪১৫ কিলোমিটার দূরে বেঙ্গালুরু এলেন কৃষক, ২০৫ কেজির দাম পেলেন ৮ টাকা


```