Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ইস্টবেঙ্গলে লতা গান করতে এসেছিলেন ১৯৮৮ সালে, সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা লাল হলুদ কর্তাদেরও

দ্য ওয়াল ব্যুরো: সেইসময় ইস্টবেঙ্গলে রাজ করছেন জীবন-পল্টু। ওই দুই কর্তার দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জলও খাবে, এমন অবস্থা। তারকা ফুটবলারদের নিজেদের দখলে আনা থেকে শুরু করে ক্লাবের যে কোনও প্রশাসনিক বিষয়ে ওই দুই কর্তাই ছিলেন শেষ কথা। কিন্তু একটি

ইস্টবেঙ্গলে লতা গান করতে এসেছিলেন ১৯৮৮ সালে, সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা লাল হলুদ কর্তাদেরও

শেষ আপডেট: 6 February 2022 13:56

দ্য ওয়াল ব্যুরো: সেইসময় ইস্টবেঙ্গলে রাজ করছেন জীবন-পল্টু। ওই দুই কর্তার দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জলও খাবে, এমন অবস্থা। তারকা ফুটবলারদের নিজেদের দখলে আনা থেকে শুরু করে ক্লাবের যে কোনও প্রশাসনিক বিষয়ে ওই দুই কর্তাই ছিলেন শেষ কথা। কিন্তু একটি বিষয়ে জীবন-পল্টু কিছুই করতে পারেননি, সেটি হল লতা মঙ্গেশকরকে কলকাতায় আনার বিষয়ে। সেইসময় ওই দুই শীর্ষ কর্তা শরণাপন্ন হন সুপ্রকাশ গড়গড়ির। তিনিই বলেছিলেন, আমি লতাকে এনে দেখাব, এনেও ছিলেন। সুপ্রকাশ গড়গড়িই লতাকে এনে চমক দিয়েছিলেন ১৯৮৮ সালে ইস্টবেঙ্গল ক্লাবে। তাঁকে লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। প্ল্যাটিনাম জুবিলিতে লতা ইস্টবেঙ্গলের হয়ে অনুষ্ঠান করেছিলেন। তাঁর সুরেলা কন্ঠে মাতোয়ারা হয়েছিল কল্লোলিনী। লতার ফুটবলের প্রতি প্রেম ছিল। তিনি একবার রোভার্স কাপ দেখতে চলে গিয়েছিলেন কুপারেজ স্টেডিয়ামে। সেবার ইস্টবেঙ্গলই কাকতালীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। লাল হলুদ ক্লাবের প্রতি ছিল একটা অদ্ভুত টান। তিনি শচীন দেব বর্মণের অনুরোধে বহুবার ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন মাঠে থেকে। রবিবার সন্ধ্যেতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা তাঁবুতে গিয়ে লতার ছবিতে মাল্যদান করেছেন। সকালে কোকিলকন্ঠীর জীবনাবসানের খবর পেয়েই ক্লাবের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দু’দিন ধরে সেরকমই থাকবে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোনও কর্তা লতার পারলৌকিক কাজে মুম্বইতে যেতে পারেন, তেমনই জানা গিয়েছে রবিবার।    

```