Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

মহিলাদের জন্য শবরীমালা দর্শনের বিশেষ দিন? ভাবছে কেরল সরকার

দ্য ওয়াল ব্যুরো : শবরীমালা বিতর্ক সমাধানের জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেরল সরকার। তাতে সিদ্ধান্ত নেওয়া যায়নি। বৈঠকের মাঝপথে বেরিয়ে গিয়েছে কংগ্রেস ও বিজেপি । আগামী ১৭ নভেম্বর শবরীমালা মন্দিরে শুরু হচ্ছে দুমাসব্যাপী মণ্ডল মক্কারাভ

মহিলাদের জন্য শবরীমালা দর্শনের বিশেষ দিন? ভাবছে কেরল সরকার

শেষ আপডেট: 15 November 2018 12:22

দ্য ওয়াল ব্যুরো : শবরীমালা বিতর্ক সমাধানের জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেরল সরকার। তাতে সিদ্ধান্ত নেওয়া যায়নি। বৈঠকের মাঝপথে বেরিয়ে গিয়েছে কংগ্রেস ও বিজেপি । আগামী ১৭ নভেম্বর শবরীমালা মন্দিরে শুরু হচ্ছে দুমাসব্যাপী মণ্ডল মক্কারাভিল্লাখু উৎসব। কেরল সরকার চিন্তাভাবনা করছে, মহিলা দর্শনার্থীদের আলাদা দিনে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা যায় কিনা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সব বয়সের মহিলাকে মন্দিরে প্রবেশের অধিকার দিতে হবে। এই রায়ের ঘোর বিরোধী কংগ্রেস ও বিজেপি। ১০ থেকে ৫০ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁদের মন্দিরে ঢুকতে দেওয়ার ঘোর বিরোধী তারা। ওই রায়ের পরে ৫০-এর কমবয়সী একডজন মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু ভক্তদের বাধায় ফিরে আসতে হয়েছে। শবরীমালা মন্দিরের আশপাশে বিক্ষোভ দেখানোর জন্য মোট ৩৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৫২৯টি। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, আমাদের দেখতে হবে বিশেষ বিশেষ দিনে মহিলাদের মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা যায় কিনা । ২৮ সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, মহিলাদের মন্দিরে প্রবেশের অধিকার দিতে হবে। রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যেতে পারে না। একইসঙ্গে আমাদের ভক্তদের ভাবাবেগের কথাও মাথায় রাখতে হবে। বিজেপি বলেছে, বিজয়ন স্তালিনের মতো আচরণ করছেন। কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেন, এই প্রথমবার সরকার বিরোধীদের কথায় গুরুত্ব দিল না । খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার । উভয় দলই মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে বলেছে, তাঁর উদ্ধত মনোভাবের জন্যই বৈঠক ব্যর্থ হয়েছে। গত সোমবার রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা দিয়ে বলে, আমরা শবরীমালা মন্দিরের ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা করছে এবং মন্দিরে মহিলা ভক্তদের ঢুকতে বাধা দিচ্ছে। শবরীমালা মন্দির দর্শনের জন্য অনলাইনে নাম নথিভূক্ত করার ব্যবস্থা করেছিল পুলিশ। তাতে ৫০০ জন মহিলা নাম নথিভূক্ত করেছেন। মন্দিরে ঢোকার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সমাজকর্মী তৃপ্তি দেশাই । তিনি সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। তাঁর বক্তব্য, আমার চিঠির জবাব দেওয়া হয়নি। যদি কিছু ঘটে, তাহলে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধান দায়ী হবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে বিজেপি ও কংগ্রেস পথে নামে। বিজেপি ‘সেভ শবরীমালা’ নামে রথযাত্রা বার করে। অন্যদিকে কংগ্রেস করে পদযাত্রা ।

```