Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ROAD TRAFFIC: সাউথ পয়েন্টের সামনে জটলা, নিত্য যানজট রাসবিহারী থেকে পার্কসার্কাস

দ্য ওয়াল ব্যুরো:‌ ছুটির পর স্কুলের সামনে জটলা, ও খুদে পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য যানজট (ROAD TRAFFIC) হচ্ছে রাস্তায়। সামাল দিতে সমস্যায় পড়ছেন ট্রাফিক পুলিশকর্মীরা। তাঁদের অভিযোগ, ম্যান্ডেভিল গার্ডেনের সাউথ পয়েন্টের সকালের পড়ুয়াদের ছু

ROAD TRAFFIC: সাউথ পয়েন্টের সামনে জটলা, নিত্য যানজট রাসবিহারী থেকে পার্কসার্কাস

শেষ আপডেট: 28 June 2022 10:25

দ্য ওয়াল ব্যুরো:‌ ছুটির পর স্কুলের সামনে জটলা, ও খুদে পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য যানজট (ROAD TRAFFIC) হচ্ছে রাস্তায়। সামাল দিতে সমস্যায় পড়ছেন ট্রাফিক পুলিশকর্মীরা। তাঁদের অভিযোগ, ম্যান্ডেভিল গার্ডেনের সাউথ পয়েন্টের সকালের পড়ুয়াদের ছুটির পর যানজট হচ্ছে গড়িয়াহাট এবং সংলগ্ন এলাকার রাস্তায়।

ছুটির পর সব বাচ্চাদের কোভিডবিধি অনুযায়ী একে একে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার সময়েই ওই জটলা ও যানজট (ROAD TRAFFIC) হচ্ছে। ওই প্রক্রিয়াকে সহজ করতে স্কুলটি এসপ্তাহে নার্সারি ওয়ান, টুয়ের ক্লাসের জন্য ছুটি আরও কয়েকদিন বাড়িয়েছে। ১ জুলাই থেকে সকল ব্যাচগুলিরর ক্লাস শুরু হওয়ার কথা। স্কুলের তরফে জানানো হয়েছে, ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব পড়ুয়াদের একসঙ্গে শারীরশিক্ষা ক্লাস করানোর জন্যই একটি সমস্যা হচ্ছে।

এদিকে গরমের ছুটির পর ফের করোনাবিধি মেনে পঠন–পাঠন চালাতে হচ্ছে স্কুলগুলিকে। একসঙ্গে সবাই ঢুকতে–বেরোতে না পারায় স্কুলের গেটের সামনে জটলা হচ্ছে। রাস্তায় বেরিয়ে অনেকেরই দেরি হচ্ছে। গড়িয়াহাট থেকে রাসবিহারী ক্রসিংয়ে পৌঁছতে ৪৫ মিনিট সময় লেগে যাচ্ছে বলেও অভিযোগ অনেকের। ট্রাফিক পুলিশ জানিয়েছে, সাউথ পয়েন্ট স্কুলের সকালের শিফটের শিক্ষার্থীদের স্কুল সংলগ্ন রাস্তা থেকে সরাতে দেরি হওয়ায় জ্যাম হচ্ছে।

একদিকে সকালের পড়ুয়ারাদের বেরনো, অন্যদিকে দিনের পড়ুয়াদের ঢোকায় লাগছে অনেকটা সময়। অভিভাবকরা একঘণ্টা আগেই এসে ভিড় করছেন স্কুলের সামনে। স্কুলের বাইরে পার্ক করা তাঁদের গাড়িতে জ্যাম হচ্ছে গড়িয়াহাট রোড, বিজন সেতু এবং রাসবিহারী সংযোগকারী রাস্তায়। একদিকে দেশপ্রিয় পার্কের কাছে প্রিয়া সিনেমা এবং অন্যদিকে পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত পৌঁছচ্ছে যানজট। দুপুর একটার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সব ক্লাসের সময়মতো ঢোকা ও বেরোনো নির্ঝঞ্ঝাটে করার জন্য তাঁদের আরও কিছুদিন সময় লাগবে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ অফিসাররা জানিয়েছেন, আজ থেকে স্কুলের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা হয়।

অগ্নিপথ বিজেপির ডাস্টবিন, ওদের পাপ ঘাড়ে নেব না: মমতা


```