Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গমের পর এবার ধান কেলেঙ্কারি! খাদ্য দুর্নীতির তদন্তে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির সূত্র জানতে পেরেছে, সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনাতেও বিস্তর বেনিয়মের অভিযোগে বেশ কয়েক বছর আগে কলকাতার নিউ মার্কেট থানায় দায়ের হয়েছিল একটি মামলা। খোদ খাদ্য দফতরের তরফেই দায়ের করা হয়েছিল ওই অভিযোগ। সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।

গমের পর এবার ধান কেলেঙ্কারি! খাদ্য দুর্নীতির তদন্তে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

শেষ আপডেট: 7 November 2023 12:53

দ্য ওয়াল ব্যুরো: খোলা বাজারে শুধু রেশনের গম বিক্রি করা হয়েছিল তাই নয়, ধান কেনাতেও বিস্তর বেনিয়ম হয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থা ইডি। শীঘ্রই এই বিষয়ে তাঁরা নতুন একটি মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।

রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির সূত্র জানতে পেরেছে, সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনাতেও বিস্তর বেনিয়মের অভিযোগে বেশ কয়েক বছর আগে কলকাতার নিউ মার্কেট থানায় দায়ের হয়েছিল একটি মামলা। খোদ খাদ্য দফতরের তরফেই দায়ের করা হয়েছিল ওই অভিযোগ। সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।

ইডি সূত্রের খবর, তদন্তের হাত বদল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আটকে থাকে লাল সুতোর ফাঁসেই। নিউ মাকের্ট থানায় খাদ্য দফতরের দায়ের করা ওই ধান দুর্নীতির সূত্র ধরেই খাদ্য দুর্নীতির নয়া তদন্তে নামতে চলেছে ইডি। সম্প্রতি রেশন দুর্নীতির তদন্তে নেমে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার একাধিক রাইস মিলে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। রেশনের গম দুর্নীতির তদন্তের সূত্র ধরে সামনে আসে ধান দুর্নীতির প্রসঙ্গও।

চাষিরা যাতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন তাই সরাসরি চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া চালু হয়েছিল বাম আমল থেকেই। তদন্তকারীদের একটি সূত্রের দাবি,  দালালদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনেছে মিল মালিকেরা। পরে কৃষকদের ভুয়ো নামের তালিকা তৈরি করে সমবায়ের মাধ্যমে মিল মালিকদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। এই বিষয়েই এবার তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


```