Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রায়দানের দিনেও আদালতে অনুপস্থিত সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক! কে এই সীমা পাহুজা

এ বিষয়ে সীমা পাহুজার সহকারীরাা কোনও মন্তব্য করতে চাননি। এমনকী সীমাদেবী কোথায় আছে, তাও জানেন না বলে জানান।

রায়দানের দিনেও আদালতে অনুপস্থিত সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক! কে এই সীমা পাহুজা

সীমা পাহুজা।

শেষ আপডেট: 18 January 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় বিচারক কী রায় দেয় তা নিয়ে শনিবার সকাল থেকেই সব মহলের নজর ছিল শিয়ালদহ আদালতের দিকে। অথচ গুরুত্বপূর্ণ এই দিনেই আদালতে দেখা গেল না আরজি কর মামলায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে।

যা নিয়ে এদিন কোর্ট চত্বরে সিবিআইয়ের অন্য আধিকারিকদের মধ্যেও গুঞ্জন শুরু হয়ে যায়। তবে এ বিষয়ে সীমা পাহুজার সহকারীরাা কোনও মন্তব্য করতে চাননি। এমনকী সীমাদেবী কোথায় আছে, তাও জানেন না বলে জানান।

কে এই সীমা পাহুজা? 

সিবিআই সূত্রের খবর, হাথরস-কাণ্ডে সিবিআইয়ের ১৪ সদস্যের বিশেষ দলের নেতৃত্ব দিয়েছিলেন সিবিআইয়ের এই আধিকারিক। হিমাচল প্রদেশের গুড়িয়া মামলার তদন্তের নেতৃত্বেও ছিলেন তিনি। সাহসী এবং নির্ভীক অফিসার হিসেবে ২০১৪ সালের ১৫ অগস্ট পুলিশ মেডেলও পান সীমা। এহেন হাই প্রোফাইলের কারণেই আরজি কর মামলার তদন্তের মূল দায়িত্বে আনা হয়েছিল সীমাদেবীকে।

এদিন আদালতে তিনি অনুপস্থিত থাকায় আইনজীবীদের একাংশ গত বছরের ৬ সেপ্টেম্বরের প্রসঙ্গ টেনে আনছেন। ওই দিন কী ঘটেছিল শিয়ালদহ আদালতে? 

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ পরে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর তাঁকে হস্তান্তর করা হয়। শিয়ালদহ আদালত সঞ্জয়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল। সেই মেয়াদ শেষে গত ৬ সেপ্টেম্বর সঞ্জয়কে আদালতে হাজির করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নির্ধারিত সময়ে আদালতে হাজির হয়ে যান বিচারকও। চলে আসেন অভিযুক্তর আইনজীবীও। কিন্তু সিবআইয়ের আইনজীবী কই? তাঁকে দেখতে না পেয়ে খোঁজ করেন স্বয়ং বিচারক। সিবিআইয়ের পক্ষ থেকে শুনানিতে যিনি ছিলেন, তিনি সহকারী তদন্তকারী আধিকারিক হিসাবে নিজের পরিচয় দেন।

তবে আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে তাঁর কিছু বলার অনুমতি আছে কি না, সেই প্রশ্ন তোলেন ধৃতের আইনজীবী। এরপরই সিবিআয়ের উদ্দেশে ক্ষুব্ধ বিচারককে বলতে শোনা যায়, "মামলার আইনজীবীই শুনানিতে নেই! জামিন দিয়ে দেব?'

আদালত সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট পর বিচারকের এজলাসে হাজির হন সিবিআইয়ের আইনজীবী। আরজি করের মতো গুরুত্বপূর্ণ মামলায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নিয়ে বিচারকের পাশাপাশি আদালত চত্বরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অন্য আইনজীবীদেরও। এদিন সিবিআইয়ের দক্ষ আধিকারিক সীমা পাহুজার অনুপস্থিতি নিয়ে সেই একই প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ।

যদিও সিবিআইয়ের একটি সূত্র থেকে বলা হচ্ছে, সীমাদেবী একাদিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত। তাছাড়া তথ্যপ্রমাণ লোপাটের মামলা এখনও বাকি রয়েছে। ফলে এদিন তাঁর অনুপস্থিতির বিষয়টিকে এত বড় করে দেখার কিছু নেই।


```