Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বিশ্বকাপে ভারত-পাক মহারণ বয়কটের হুমকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের

দ্য ওয়াল ব্যুরো: এর আগে এমন কথা বলতেন শিবসেনা প্রধান প্রয়াত বালাসাহেব থ্যাকারে। সেই একই সুরে কথা বলছেন বিহারের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি এক সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, ভা

বিশ্বকাপে ভারত-পাক মহারণ বয়কটের হুমকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের

শেষ আপডেট: 18 October 2021 13:00

দ্য ওয়াল ব্যুরো: এর আগে এমন কথা বলতেন শিবসেনা প্রধান প্রয়াত বালাসাহেব থ্যাকারে। সেই একই সুরে কথা বলছেন বিহারের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি এক সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে, তাতে এই দুই দলের ম্যাচ হতে পারে না। এই ম্যাচ করা যায় কিনা, সেটির পুনর্বিবেচনার দাবি তুলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ (Twenty 20 World Cup) আগামী ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচ খুঁড়ে দেওয়া হয়েছিল। বহুবার ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি তুলেছেন বালাসাহেব। সেই একই কায়দায় কথা বলছেন কেন্দ্রীয় এই মন্ত্রীও। গিরিরাজ সিং কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার জন্য পাকিস্তানকে দায়ী করে বলেন, রাষ্ট্রটির সন্ত্রাসবাদী মুখ বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। এর ফল তাদের ভোগ করতে হবে। তিনি বলেছেন, ‘‘জম্মু-কাশ্মীরে হিন্দুদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তানের ম্যাচটি আদৌ হওয়া উচিত কিনা, তা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। কারণ তাদের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক ভাল নয়।’’ এ সময় কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে সরব না হওয়ায় দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের ব্যাপক সমালোচনা করে তিনি বলেন, কংগ্রেস ভুল রাজনীতি করছে, কাশ্মীর সম্পর্কে কিছু না বলে তারা লখিমপুরে রাজনীতি করছে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনের সময়ে গাড়ি চাপা এবং পাল্টা সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়। কংগ্রেস ওই বিষয়ে বিজেপির তীব্র সমালোচনা করলে গিরিরাজ এ মন্তব্য করেছিলেন। পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী পারগত সিংও বলেছেন, সীমান্তে উত্তেজনা থাকায় ভারত-পাক ক্রিকেট ম্যাচটি হওয়া উচিত নয়। তাঁর মতে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে। তাই আমাদের মানবতাকে রক্ষা করতে হবে। আমাদের এমন কাজ করা উচিত যাতে উভয় দেশে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়।  

```