Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রেপো রেট অপরিবর্তিত, আরও পড়ল টাকার দাম

দ্য ওয়াল ব্যুরো : অপ্রত্যাশিতভাবে শুক্রবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক টাকা ধার দেওয়ার সময় যে হারে সুদ নেয়, তাকে বলে রেপো রেট। আপাতত তা আগের মতো ৬.৫ শতাংশই থাকছে। রিভার্স রেপো রেট অর্থাৎ

রেপো রেট অপরিবর্তিত, আরও পড়ল টাকার দাম

শেষ আপডেট: 5 October 2018 11:30

দ্য ওয়াল ব্যুরো : অপ্রত্যাশিতভাবে শুক্রবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক টাকা ধার দেওয়ার সময় যে হারে সুদ নেয়, তাকে বলে রেপো রেট। আপাতত তা আগের মতো ৬.৫ শতাংশই থাকছে। রিভার্স রেপো রেট অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার সময় যে হারে সুদ দেয় তাও অপরিবর্তিত থাকছে।  তার রেট ৬.২৫ শতাংশ। এদিন রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে পরিবর্তন ঘটায় কিনা, তার ওপরে নজর ছিল অনেকের। রেট বেশি কমাবাড়া হলে বাজারে তার প্রভাব পড়ত। রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার একই রাখা সত্ত্বেও টাকার দাম আরও পড়েছে।  শুক্রবার এক ডলারের দাম হয়েছে ৭৪ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০১৯ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদনের হার হবে ৭.৪ শতাংশ।

```