Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কুকুরের মাথায় নিজের ছাতা ধরেছেন তাজকর্মী, প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা

দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে অবলা জীবদেরও পৃথিবীতে সমান অধিকার আছে। সম্প্রতি এক ছবিতে সেই অধিকারকেই আর একবার উস্কে দিল। যে দেশে অবলা রাস্তার কুকুর-বিড়ালের মতো নিরীহ প্রাণীদের প্রতি অত্যাচারের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে আসে, সেই দেশেই ব

কুকুরের মাথায় নিজের ছাতা ধরেছেন তাজকর্মী, প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা

শেষ আপডেট: 24 September 2021 15:04

দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে অবলা জীবদেরও পৃথিবীতে সমান অধিকার আছে। সম্প্রতি এক ছবিতে সেই অধিকারকেই আর একবার উস্কে দিল। যে দেশে অবলা রাস্তার কুকুর-বিড়ালের মতো নিরীহ প্রাণীদের প্রতি অত্যাচারের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে আসে, সেই দেশেই বৃষ্টির (Rain) মধ্যে এক রাস্তার কুকুরের (Dog) সঙ্গে নিজের ছাতা (Umbrella) ভাগ করে নেওয়ার মতো হৃদয়স্পর্শী ছবি তোলপাড় করে তোলে নেট দুনিয়ায়। বর্ষার মরশুমে প্রায়ই থমকে যায় জনজীবন। হটাৎ হটাৎ বৃষ্টিতে ছাতার বা কোনও আশ্রয়ের খোঁজ করে মানুষেরা। সেই একই কারণে নিজের মাথা বাঁচাতে ব্যস্ত থাকে রাস্তায় থাকা অবলা কুকুর-বিড়ালের মতো প্রাণীরা। কিন্তু সবসময় সেই খোঁজ না মেলায় অঝোর বৃষ্টিতে কুকুর-বিড়ালকে ভিজতে থাকার দৃশ্যও চোখে পড়ে পথ চলতিদের। কিন্তু তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা হাতেগোনা। তেমনই বিপরীত চিত্র সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কাঁপন ধরিয়েছে। আরও পড়ুনঃ নেতাদের আত্মপ্রচারেরর বিরুদ্ধে সরব মোদীর মন্ত্রী গড়কড়ি, নিশানায় কে? বিখ্যাত তাজ হোটেলের সামনের এক ছবিতে চোখ আটকে গেছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে, হোটেলেরই এক কর্মচারী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন। সেই ছাতার তলায় আশ্রয় নিয়ে নিজের মাথা বাঁচাচ্ছে এক পথ কুকুর। কুকুরটির সঙ্গে নিজের ছাতা ভাগ করে নেওয়ার এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই ছবিটি উঠে এসেছে টাটা গ্ৰুপের কর্ণধার রতন টাটার ইনস্টাগ্রামের দেওয়ালে। সেই ছবিটি শেয়ার করে রতন টাটা লেখেন, "এই বর্ষায় একটি অবলা জীবের সঙ্গে নিজের ছাতা ভাগ করার দৃশ্য। এই তাজ কর্মচারীটি রাস্তায় থাকা অসংখ্য অবলা জীবের মধ্যে একজনের সঙ্গে তাঁর ছাতা ভাগ করে নেওয়া নিঃসন্দেহে তাঁর দয়ালু মনের প্রতিচ্ছবি। ব্যস্ত মুম্বই শহরের মধ্যে একটি হৃদয়স্পর্শী ছবি উঠে এসেছে।" রতন টাটার এই পোস্ট মুহূর্তে তাঁর ফলোয়ারদের মন জয় করে নেয়। একের পর এক কমেন্টের বন্যা বয়ে গেছে। সবার কাছেই ওই কর্মচারীটি প্রশংসা কুড়িয়েছেন তাঁর এই ব্যবহারে। মিলিয়ন মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছেন তিনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```